জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোলন করলেন

খাইরুল বাসার

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেহেরপুর জেলার প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ করেছেন। বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের প্রার্থী জনাব নাজমুল হুদা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক জনাব ড. সৈয়দ এনামুল কবির এর কার্যালয় থেকে প্রার্থীদ্বয় উপস্থিত থেকে নমিনেশন পেপার উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি খাইরুল বাসার সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, দলটি আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠেয় নির্বাচনে সক্রিয় ভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। মেহেরপুরের দুটি আসনে দলের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামার জন্য এই নমিনেশন পেপার সংগ্রহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর ২০২৫। জামায়াত নেতারা আশা প্রকাশ করেছেন যে, আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈর বেগম খালেদাজিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অ

1

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

2

শ্রীমঙ্গলে ধানক্ষেতে সাপ আতঙ্ক

3

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

4

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

5

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

6

নিয়ামতপুরে ৫৫তম বিজয় দিবস

7

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

8

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

9

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

10

শালিখা বুনাগাতী ডীগ্রী কলেজ মাঠ প্রঙ্গনে বিএনপির নির্বাচনী

11

কাজিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ

12

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

13

ধামরাইয়ে জমে উঠেছে পৌষ মেলা, হাজারো মানুষের ঢল

14

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

15

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

16

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও প্রচারণা মিছি

17

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

18

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

19

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

20