জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

 মোঃ শামীম হোসেন সাগর 

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছেন দুই শিক্ষার্থী। রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় শিশুটিকে দেখতে পান তারা।

শেরপুর মহিপুর এলাকার এক শিক্ষার্থী জানান, মোটরসাইকেল থামিয়ে পাশের ঘাসে গেলে কাপড়ে মোড়ানো কিছু দেখে সন্দেহ হয় তাঁর ও সঙ্গী হামিমের। প্রথমে তাঁরা ভেবে নেন হয়তো মৃত শিশু। ভয় পেয়ে পাশ দিয়ে যাওয়া সিএনজি থামিয়ে স্থানীয় লোকজনকে ডাকেন।

পরে স্থানীয়দের সহায়তায় কাপড় সরাতেই শিশুটি কান্না শুরু করে। এতে নিশ্চিত হন, নবজাতকটি জীবিত রয়েছে। এরপর দ্রুত তাকে কোলে তুলে স্থানীয়দের সহায়তায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন তারা।

শজিমেক হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটি ছেলের বয়স আনুমানিক এক দিনের মতো হবে। বর্তমানে শিশুটি সুস্থ্য আছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “কে বা কারা নবজাতকটিকে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। কেউ যদি শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চান, তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

1

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

2

ফিরোজশাহ বড় মাদ্রাসার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহম

3

দশমিনাকে পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিলেন- হাসান মামুন

4

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

5

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

6

বগুড়াবাসীর আশার আলো নিয়ে আসছেন নবাগত জেলা প্রশাসক তৌফিকুর রহ

7

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

8

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

9

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

10

মণিরামপুরে সাইবার বুলিংয়ে বনিতার সেমিনার

11

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

12

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

13

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

14

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

15

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

16

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

17

স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আশ্রয়ন প্রকল্প থেকে চৌদ্দগ্রামে অসহ

18

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

19

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

20