Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) দিনাজপুরে আয়োজিত এ কর্মশালার শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করাই পুলিশের মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্ক, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনি আইন ও বিধিমালা, আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, পেশাদার আচরণ এবং দায়িত্ব পালনের কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম  
  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

2

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

3

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

4

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

5

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

6

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

7

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

8

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

9

ঐতিহ্যের নীরব সাক্ষী বালিয়াটি জমিদার বাড়ি: অবহেলায় হারিয়ে যে

10

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

11

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

12

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

13

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

14

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

15

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

16

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

17

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

18

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

19

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

20