জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আইয়ুব আলীর জীবিকার জীবন কাহিনী

মো: মিঠুন হোসেন।।

কুষ্টিয়া, মিরপুর উপজেলায় আমলা ইউনিয়নে 'শান্তি’ নামের আমলার এক শান্ত মেয়েকে বিয়ে করেছিলেন আইয়ুব আলী। নিজ গ্রাম মিরপুর উপজেলার ইশিলমারী থেকে আমলায় চলে এসেছিলেন ১৯৭৫ সালে। সেই থেকে আমলাতেই আছেন। ৫ শতক জায়গা কিনে বাড়িও করেছেন।

প্রথম প্রায় বিশ বছর শরীরের পূর্ণ শক্তি দিয়ে ভ্যান চালিয়েছিলেন। তখন আমলা সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধাভাজন আনোয়ারুল হুদা। স্কুলের উপার্জনের বিষয়টি মাথায় রেখে কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্কুল তহবিল থেকেই ২টি ভ্যান কেনা হয়েছিল। এর একটি ভ্যান আইয়ুব আলীকে দিয়েছিলেন তৎকালীন প্রধান শিক্ষক। প্রতিদিন জমা ৭/৮ টাকা হিসেবে দিনের বা সপ্তাহের শেষে ঐ টাকা স্কুলে জমা দিতেন আইয়ুব আলী। তখন আমলা-মিরপুরের ভ্যান ভাড়া ছিল দেড় টাকা। ছয় জন যাত্রি নিয়ে আমলা থেকে মিরপুর গেলে তিনি পেতেন ৯ টাকা।

দ্বিতীয় অধ্যায়টিও শুরু করেছিলেন প্রায় বিশ বছর আগে। আমলা বাজারে চার রাস্তার মোড়ে খাকি প্যান্ট মুখে বাঁশি এবং হাতে লাঠি নিয়ে তৎপর থাকেন সবসময়। নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন আমলা বাজারের ট্রাফিক জ্যাম। বড়-ছোট গাড়ি আমলা বাজার অতিক্রম করার সময় রাস্তা নিরাপদ রাখার চেষ্টা করেন। যাত্রীবাহী বাস আসলে যাত্রীদের ওঠানামার ক্ষেত্রেও সহযোগিতা করেন। এই কাজটি তিনি শুরু করেছিলেন নিজ উদ্যোগেই। সেই বিশ বছর আগে আমলা বাজারে একটি এক্সিডেন্ট হয়েছিল। ভ্যানে তালা লাগিয়ে তিনি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যান এই কাজ করতে। এখনও করছেন। কাজটি শুরুর পর তিনি স্বপক্ষে সমর্থনও পেয়েছিলেন। এ ব্যাপারে আইয়ুব আলী তার নিজের ভাষায় বলেন, “সে সময় আমলা ইউনিয়ন চেয়ারম্যান গফুর ভাই সদরপুরের চেয়ারম্যান হক ভাই, তারপর হক ভাইয়ের ছোট ভাই মুসা ভাই, তাঁরা আমাকে এই কাজ চালিয়ে যেতে বলেছিলেন। উনারা কয়েকজন বাসের কন্টাক্টরকেও বলে দিয়েছিলেন যে, তোমারা আইয়ুব আলীকে দু’এক টাকা করে দিয়ে যাবা, তোমাদেরই উপকার হবে। সেই থেকে এভাবেই চলছে।”

এখন প্রতি গাড়ি আপ-ডাউনে ৪/৫ টাকা করে দেয়। প্রতিদিন হয় ২২০/২৩০ টাকা। তবে টাকাটা সংগ্রহ করে নিতে হয়। এজন্য বৃষ্টির দিন বাসের জানালা বন্ধ থাকায় ইনকাম কম হয়। ঈদ বা কোনো অনুষ্ঠানে আমলায় আসা পরিচিত লোকজন তাকে বকশিষ দেন। কেউ দশ-বিশ টাকাও দেন, কেউ একশো টাকাও দেন। কেউ প্রায় ৬০ বছর বয়স্ক আইয়ুব আলীকে এক বোতল পানি এনে বলেন, এটা খান।

নিজের এলাকা ছেড়ে আমলায় এসে থেকে গেলেন কেন? ‘শান্তি’-কে নিজের ঘরে তুলে এবং আমলায় এসে শান্তি পেয়েছেন—প্রশ্ন করা হলে দুই পুত্র সন্তানের পিতা আইয়ুব আলী হাসিমুখে বলেন, “হ্যা পেয়েছি। আর আমলাকে আমি খুব ভালোবাসি। আমি মারফত ভাইয়ের এলাকায় এসেছি, শিক্ষিত লোকের মধ্যে এসেছি, এখানে আমাকে সবাই ভালো বলেছে। এজন্য আমলাকে আমি অনেক ভালোবাসি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি বিএসএফ ব্যাটেলিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অ

1

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

2

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

3

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

4

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

5

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাংবাদিক আনোয়ার হোসেনকে ঘিরে বি

6

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

7

মাদারীপুরে পুকুর খননে কৃষিজমি নষ্টের দায়ে জমির মালিককে দশ হা

8

‎সরাইল–২ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

9

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

10

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

11

গাবতলীতে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

12

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

13

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

14

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

15

হান্নান মাসউদকে হত্যার হুমকি দেয়া সেই যুবক গ্রেপ্তার

16

ফাইল্যার মেলা থেকে ফেরার পথে প্রাণ গেলো দু’জনের

17

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

18

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

19

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

20