জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

ইব্রাহিম বাদশা 


সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের আয়েশা আলী নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলিফ হাসান মেহেরাজ বলেন, ‘নবদিগন্ত মিরসরাই’ সবসময় আর্তমানবতার সেবায় কাজ করতে বদ্ধপরিকর। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতিম ও হাফেজ শিক্ষার্থীদের কিছুটা হলেও উষ্ণতা দেবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন, সামাজিক সংগঠন ‘জাগ্রত প্রতিভা’র সভাপতি গোলাম মর্তুজা, ‘প্রজন্ম মীরসরাই’য়ের ২০২৬ সেবাবর্ষের সভাপতি শাহেদ নূর, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, সাংবাদিক ইব্রাহিম বাদশা, সমাজকর্মী মোঃ আব্দুল্লাহ ও নুর মোহাম্মদ জাকারিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবদিগন্ত মিরসরাইয়ের সহ-সভাপতি সাইফুল ইসলাম আকিব, আরাব ভূইয়া, মোহাইমিনুল রাফি, রকি দাস, আজিজ চৌধুরী এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক তুলে দেন অতিথিবৃন্দ। 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

1

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

2

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

3

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

4

কালিয়াকৈরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

5

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

6

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয

7

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

8

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

9

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

10

সুবর্ণচরে ধর্ষণ মামলা করায় বাদীনিকে হুমকির প্রতিবাদে সংবাদ স

11

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

12

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

13

অসচ্ছল শিক্ষার্থীকে স্নাতকে ভর্তির সম্পূর্ণ খরচ দিল ইবি ছাত্

14

রাজশাহী _১ আসনের জামায়াত প্রার্থী মনোনয়নপত্র জমা

15

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

16

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

17

নওগাঁয় বস্তায় আদা চাষে সাফল্যের জোয়ার

18

উল্লাপাড়ায় বিএনপির ১১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিত

19

সরিষাবাড়ীতে আনসার-ভিডিপির তিন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা স

20