জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের জেল

 আবদুর রহমান

 পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার লামা সদর ইউনিয়ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনকারী মো.শাহাদাত হোসেন নামের এ যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সদর ইউনিয়নের মেউলার চর এলাকার মহিউদ্দিন বুড়ার বাড়ির পাশের নদীতীরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোঃ শাহাদাত হোসেন নামের এক যুবককে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি মোঃ শাহাদাত হোসেন অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রশাসন জানায়, নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

উল্লেখ্য, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশগত ঝুঁকি বৃদ্ধি পায়। যা জনজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই প্রশাসনের এমন উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

1

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

2

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

3

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

4

প্রজন্ম মীরসরাই এর নতুন কার্যকরী কমিটি গঠন

5

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

6

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

7

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

8

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

9

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

10

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

11

ফুলবাড়ীতে রেল লাইনের দু ধারে পরিত্যক্ত খেজুর গাছের রস থেকে

12

রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত দায়িত্বে

13

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

14

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

15

থার্টিফার্স্ট নাইট উদযাপন নিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা

16

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

17

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পরে ১জন নিহত ও বেশ কয়েক

18

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

19

এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা

20