জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারাগারে

খ,ম,জায়েদ হোসেন  

 

নাসির নগরে এক সরকারি কর্মকর্তার বহুতল ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী কারাগারে।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে।

জানা যায়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে একটা বহুতল ভবন সরকারি কর্মকর্তা বাসা থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়,গত শনিবার ১০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নাসির নগর উপজেলা সদরে একটি বহুতল ভবনে গলায় ওড়না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (২৬) নামে এক নারী।

ফারিয়া আক্তারের পরিবারের অভিযোগ তাদের স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব - কলহ লেগেই ছিল, এবং তার স্বামী তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন। নিহত ফারিয়া আক্তার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নতুন চড়চাষি ইউনিয়নের আব্দুল রউফ মোল্লার মেয়ে। তার স্বামী সুজন সরকার। তিনি নাসিরনগর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী।  তিনি দীর্ঘ দিন যাবৎ নাসির নগরে কর্মরত। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ফাজরা ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় ফারিয়া আক্তারের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে নাসির নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন,এটা হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে হলে ময়নাতদন্ত রিপোর্ট দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় গভীর ভাবে বেদনার সৃষ্টি করেছে অপর দিকে জনমনে আতঙ্ক বিরাজ সহ প্রশ্ন উঠেছে এটা হত্যা না কি আত্মহত্যা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

1

সরাইলের শাহবাজপুর-শাহজাদাপুর সড়কের গার্ডার ব্রিজ নির্মাণে অন

2

খালেদা জিয়া ছিলেন আপোষহীন এক সংগ্রামী নেত্রী-ব্যারিস্টার খোক

3

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

4

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

5

সেনবাগ ও আংশিক সোনাইমুড়ী আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সুলতান

6

ভাঙ্গুড়ায় বাবার পর মাকে হারিয়ে দিশেহারা ২ শিশু

7

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

8

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

9

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

10

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

11

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

12

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

13

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

14

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

15

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

16

নোয়াখালী থেকে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

17

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

18

‎আনোয়ারায় দারুত তাকওয়া মাদরাসার হিফজ সমাপ্তকারীদের বিদায় অনু

19

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

20