জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাগরপুরে সরকারি খাস জায়গার উপর ঘর নির্মানের অভিযোগ উঠেছে আ. লীগের মেম্বাররের বিরুদ্ধে

মোঃ ইকবাল হোসেন খান।।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে খালের খাস খতিয়ানের জায়গায় ঘর নির্মানের অভিযোগ উঠেছে গয়হাটা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা জাকির তালুকদারের বিরুদ্ধে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গয়হাটা ইউনিয়নে ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৩৫৭ নং দাগ ও এর আশেপাশে খালের জায়গার উপর ঘর দরজা নির্মাণের অভিযোগ উঠেছে গয়হাটা ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মরহুম আবুল কাশেমের ছেলে এবং এডিশনাল ডিআইজি জাহাঙ্গীরের ভাগিনা ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জাকির তালুকদারের বিরুদ্ধে। 
পতিত ফ্যাসিষ্ট সরকারের সাবেক বানিজ্য প্রতিমন্ত্রীর আস্থাভাজন ও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হওয়ার সুবাদে জাকির ভূমি দস্যুতা ও জবরদখল করে আসছে বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দা পারভেজ।
তিনি আরও বলেন, ইউপি সদস্য হওয়ার সুবাদে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জোর পূর্বক প্রতি বছর জনসাধারণের কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে বিক্রি করে আসছে।
এরই ধারা বাহিকতায় গতকাল জোর পূর্বক গয়হাটা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় সংলগ্ন  ১ নং খাস খতিয়ানভুক্ত খালের জায়গা সহ মুক্তিযোদ্ধাদের জায়গার উপর ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ করে বলেন স্থানীয় দোকানী টিটু। এ বিষয়ে মুঠোফোনে জাকির তালুকদার ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, জায়গার কাগজ আছে, আমার বাবার নামের জায়গার সকল কাগজ এবং খাজনার রশিদ আছে। আওয়ামী লীগের পদবীর কথা জানতে চাইলে তিনি বলেন, কোনো পদবী ছিলোনা তবে সাবেক প্রতিমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক ছিলো।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, গতকালই এ বিষয়ে খবর পেয়েছি। ঘর উত্তোলনকারী সহ এ জমির দাবিদার সকল পক্ষ কাগজপত্র নিয়ে এসেছিল। কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে কোন ক্রমেই সরকারি স্বার্থবিরোধী কোন কাজ কাউকে করতে দেবো না। আগামী ১০ দিনের মধ্যে কাগজপত্র যাচাই করে পুরো জায়গাটা পরিমাপ করে সরকারি জায়গায় দখল বুঝে নেবো এবং কোন অবৈধ স্থাপনা থাকলে সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করবো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্

1

মরার প্রস্তুতি নিয়ে ভোট কেন্দ্রে যাবেন-ডিসি জাহাঙ্গীর আলম

2

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

3

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

4

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

5

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

6

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

7

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

8

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

9

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

10

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য

11

চাঁপাইনবাবগঞ্জে কারিগরি শিক্ষা প্রসারে আউটরিচ ক্যাম্পেইন অনু

12

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

13

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

14

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

15

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

16

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

17

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

18

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

19

সাবেক প্রেমিকাকে অপহরণ ও ধর্ষণ

20