জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে তুহিন হত্যা,চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

হাফিজুর রহমান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এ হত্যাকাণ্ডের পেছনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।

সময় বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি  রফিকুল আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল ,  চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, সাবেক সভাপতি শহিদুল হোদা অলক,  সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদসহ  মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

1

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

2

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

3

মাদারীপুরে আড়িয়াল খাঁ ব্রিজ এর উপর ভয়াবহ দূর্ঘটনায় নিহত ৩

4

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

5

হাটহাজারী মাদ্রাসায় ডা. শফিকুর রহমানের বক্তব্য

6

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

7

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার

8

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

9

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

10

কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় মু

11

বান্দরবানের লামায় শিবিরের কোরআন তালিমের অনুষ্ঠানে দুর্বৃত্ত

12

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

13

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

14

শিবচরে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

15

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

16

শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মে

17

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

18

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

19

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

20