জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক্ত ছেলে

মো: ইলিয়াস চৌধুরী 
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুরী এলাকায় ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। পারিবারিক কবরস্থান থেকে নিজের মায়ের লাশ তুলে এনে ঘরে মশারী টানিয়ে লেপ–কাঁথা দিয়ে ঢেকে রাখার অভিযোগ উঠেছে সজিব হোসেন নামের এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক ও কৌতূহল।

স্থানীয়রা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মোথাজুরী এলাকার খোদেজা বেগম স্বামী আনতাজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজিবকে নিয়ে বসবাস করছিলেন। বাবা না থাকার সুযোগে সজিব ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে, প্রায়ই মায়ের সাথে ঝগড়া-বিবাদ ও শারীরিক নির্যাতন করত।

গত শনিবার দুপুরে মা–ছেলের মধ্যে তীব্র বাক-বিতণ্ডার একপর্যায়ে অভিমান ও মানসিক যন্ত্রণায় খোদেজা বেগম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু রাতের কোনো একসময় সজিব গোপনে কবর খুঁড়ে লাশ তুলে নিজ ঘরে নিয়ে আসে। সেখানে মশারী টানিয়ে লেপ–কাঁথা দিয়ে লাশ ঢেকে রাখে। সোমবার সকালে কবরস্থানে গিয়ে কবর খোলা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, সজিব ঘর বন্ধ করে রেখেছে, আচরণেও অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়দের সহযোগিতায় সজিবের ঘরের তালা ভাঙা হয়। ঘরের ভেতর মশারীর নিচে লেপ–কাঁথায় মোড়া অবস্থায় পাওয়া যায় খোদেজা বেগমের লাশ। লাশ থেকে তখন প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল।

এর আগের রাতে সজিব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে ‘মাকে কেন দাফন করা হলো’এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, দাফনকাজে অংশ নেওয়া স্বজনদের প্রাণনাশের হুমকি দেন। এতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ভয়–আতঙ্ক আরও বেড়ে যায়।

এ ঘটনা জানাজানি হলে আশপাশের বহু মানুষ ভিড় করে লাশ দেখতে। খোদেজার বড় ভাই আব্দুল মান্নান মিয়া বলেন,সজিব আমাকে ফোন করে বলেছে মাকে কেন মাটি দিলেন। সে আমাকে খুন করার হুমকিও দিয়েছে। আমাদের পরিবার বর্তমানে চরম আতঙ্কের মধ্যে আছি। 

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সুরুজ জামান বলেন, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক ও মর্মান্তিক। স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশটি পুনরায় দাফন করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মাদকাসক্তির ভয়াবহতা ও মানসিক সংকট কীভাবে পরিবারকে বিপর্যস্ত করতে পারে—এই ঘটনা তার ভয়ংকর উদাহরণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

1

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

2

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

3

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

4

চরভদ্রাসনে কিশোরী কে অপহরণ করতে সন্ত্রাসী হামলা

5

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

6

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

7

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

8

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

9

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

10

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

11

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

12

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

13

বরিশালে থামিয়ে রাখা ট্রাকে দূর্বৃত্তদের অগ্নিসংযোগ

14

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

15

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

16

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

17

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

18

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

19

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

20