জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁ-৩ আসনে বিএনপি’র দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ফজলে হুদা বাবুল

মো,আব্দুল আল মামুন।।

বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বিএনপির যখন দুঃসময়, তখন এর অনেক নেতা-কর্মীই নানা ধরনের সংকটের মধ্যে পড়েন। মামলা-হামলার শিকার হয়ে অনেকেই রাজনৈতিক অঙ্গন থেকে দূরে সরে যান। কিন্তু নওগাঁ-৩ (বদলগাছি ও মহাদেবপুর) আসনে চিত্রটা কিছুটা ভিন্ন। এখানে বিএনপির একজন নেতা তাঁর কর্মীদের পাশে থেকে তাঁদের মনোবল চাঙ্গা রেখেছেন। তিনি হলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের  মনোনয়ন প্রত্যাশী জনাব ফজলে হুদা বাবুল। যিনি শুরু থেকেই শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে আসছেন।

ফ্যাসিস্ট হাসিনার সময়ে
যখন বিএনপি ক্ষমতা থেকে দূরে, তখন এ আসনের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক মামলা দায়ের হয়। তাঁরা আইনি জটিলতায় পড়েন এবং আর্থিক সংকটে জর্জরিত হন। এমন সময়ে, ফজলে হুদা বাবুল ব্যক্তিগত উদ্যোগে তাঁদের পাশে দাঁড়ান। তিনি কেবল আইনি সহায়তা বা জামিনের ব্যবস্থা করেননি, বরং নিয়মিত তাঁদের এবং তাঁদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। তাঁর এই উদ্যোগ নেতা-কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করে।
সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, জনাব ফজলে হুদা বাবুল বাল্যকাল থেকেই বিভিন্ন জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তখন সালটা ছিল ১৯৮৭,  তিনি যখন অষ্টম শ্রেণিতে পড়তেন, পড়াশোনাতে অনেক ভালো হওয়ায় তিনি ট্যালেন্টপুল বৃত্তি পান। পরিবারের অঢেল সম্পত্তি না থাকলেও তার বড় মন এবং জনদরদী মনোভাবের কাছে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অষ্টম শ্রেণিতে পাওয়া বৃত্তির সম্পূর্ণ টাকা তিনি দরিদ্র ছাত্র-ছাত্রী এবং গরীব-দু:খী মানুষদের মাঝে তিনি বিলিয়ে দেন। অতটুকু বয়সে তার জনদরদীমূলক কাজের মাধ্যমে তিনি অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে সক্ষম হন। সেই সময় হতে তিনি আরও উৎসাহ এবং অসহায়দের মুখে হাসি ফুটানোর কাজে প্রকৃত শান্তি খুজে পান। তারপর থেকে তিনি সেই কাজেই লিপ্ত, যা তাকে সাধারণ জনগণ এবং নেতা-কর্মীদের কাছে প্রাণের নেতা হিসেবে গড়ে তুলেছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী ছাত্র, বিটিভির কয়েকবারের শ্রেষ্ঠ বিতর্কিক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় থেকেই জসিম উদ্দীন হলের বিতর্ক ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতি। তিনি বিটিভির আজীবন সম্মাননা প্রাপ্ত বিতর্কিক। তাছাড়াও জনাব ফজলে হুদা বাবুল কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ-৩ আসনের বদলগাছী উপজেলা বিএনপির কয়েকবারের সংগ্রামী সভাপতি। ফ্যাসিস্ট হাসিনার সময়ে বহু নির্যাতন এবং অত্যাচারের শিকার হওয়ার পরও তিনি শহীদ জিয়ার আদর্শে অটল রয়েছেন, যা তার দেশের জনগণের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমের বহিঃপ্রকাশ।
 স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানিয়েছেন, দলের কঠিন সময়ে অনেক নেতাই নিষ্ক্রিয় হয়ে পড়েন বা নেতা-কর্মীদের থেকে নিজেদের গুটিয়ে নেন। এর বিপরীতে, ফজলে হুদা বাবুল ঝুঁকি নিয়েও দলের কর্মসূচিগুলোতে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে তাঁদের সাহস জুগিয়েছেন। এই ব্যক্তিগত সম্পৃক্তি তাঁর প্রতি নেতা-কর্মীদের আস্থা অনেক বাড়িয়ে দিয়েছে।
মহাদেবপুর উপজেলার এক প্রবীণ নেতা বলেন, "যখন আমাদের কঠিন সময় ছিল, তখন বাবুল ভাই আমাদের পাশে ছিলেন। তিনি শুধু নেতা নন, আমাদের একজন অভিভাবকের মতো ছিলেন।" বদলগাছি উপজেলার আরেক কর্মী বলেন, "আমরা বিপদে পড়লে অন্য কোনো নেতাকে কাছে পাইনি, কিন্তু বাবুল ভাই সবসময় আমাদের খোঁজ নিয়েছেন।"
ফজলে হুদা বাবুলের এই ভূমিকা নওগাঁ-৩ আসনে তাঁকে একজন জনদরদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক দুঃসময়ে তিনি যেভাবে দলের নেতা-কর্মীদের পাশে থেকেছেন, তা শুধু নেতৃত্ব নয়, মানবিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এই কর্মকাণ্ড নিঃসন্দেহে স্থানীয় রাজনীতিতে একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে। তাই এমন একজন মহৎ নেতাকে বিএনপি নওগাঁ-৩ আসনের মনোনয়ন দেওয়ার মাধ্যমে, দেশের এবং দশের উন্নয়নের জন্য একটি সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন নওগাঁ-৩ আসনের স্থানীয় বিএনপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

1

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

2

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

3

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

4

হোসেনপুরে ফুটপাতে বিক্রি হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও চানা

5

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

6

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান

7

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

8

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

9

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

10

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

11

বাঁশখালীর পরিবার পরিকল্পনা কার্যালয়ে দুদকের অভিযান ঘুষের টা

12

সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের কমিটির অনুমোদন

13

নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবা

14

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

15

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

16

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

17

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

18

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

19

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

20