জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় যুব উন্নয়নের ভ্রাম্যমাণ ভ্যানের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন

পলাশ হাওলাদার 

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহু পাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ‘টেকাব-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তাহের ইকবাল, আবদুল হালিম, প্রশিক্ষক মো. ফারুক আহমেদ রিজভীসহ অন্যান্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

প্রশিক্ষণে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রতি ব্যাচে ১০ জন করে চারটি ব্যাচে প্রতিদিন ২ ঘণ্টা করে মোট ৮ ঘণ্টার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণকাল ৪৪ দিনব্যাপী চলবে এবং প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দৈনিক ২০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে ৩০০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

1

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

2

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

3

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সেলিম রেজার

4

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

5

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

6

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

7

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

8

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

9

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা কে পুলিশ সুপারের ফুল

10

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

11

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

12

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

13

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

14

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

15

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

16

আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিত

17

দূর্গাহাটায় সার্ক সমিতির প্রতারণায় ক্ষতবিক্ষত শত পরিবার

18

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

19

শিক্ষক-শিক্ষিকা মিলে স্কুলে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

20