জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মশিউর রহমান

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে গত ১৬ ডিসেম্বর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ওসমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান জননেতা আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলা আমির মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা উপদেষ্টা ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু সায়েম শাহ্ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সেক্রেটারি শ্রমিক নেতা জাকির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা নির্বাহী সদস্যবৃন্দসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার হয়ে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

1

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

2

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

3

ঝুঁকি নিয়ে পার হচ্ছে মগড়া নদী

4

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

5

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বাঙালি আগমন

6

বগুড়ায় মুরগি চুরির বিরোধে ভুট্টোর পর মারা গেল প্রতিপক্ষের স্

7

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

8

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

9

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

10

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

11

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

12

শিক্ষার্থীদের ভবিষ্যৎ বন্ধক মাদ্রাসার বেদখল জমিতে

13

যেখানে সরকার পৌঁছায়নি, সেখানে মানুষই গড়ল রাস্তা- প্রশংসায়

14

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

15

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

16

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

17

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

18

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

19

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ৯ ডিসেম্বর

20