জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর রঞ্জন বিশ্বাসের মনোনয়নপত্র জমা নেয়'নি

মো আমিনুল ইসলাম 


পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্ধারিত সময়ের ১২ মিনিট পরে পৌঁছানোর কারণে মনোনয়নপত্র জমা দিতে পারেননি পিরোজপুর-৩ আসনের নির্বাচন পাগল ৭৪ বছর বয়সী স্বতন্ত্র এমপি প্রার্থী সুধীর রঞ্জন বিশ্বাস। তিনি অষ্টমবারের মতো মনোনয়নপত্র জমা দিতে চেয়েছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের সুধীর রঞ্জন বিশ্বাস (৭৪) গত ৬টি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরও সোমবার মনোয়নয়নপত্র দাখিল করার জন্য আসেন।
এদিকে মনোনয়নপত্র জমা না দিতে পারায় নিয়ে সর্বত্র বইছে আলোচনার ঝড়। কখনো নিজের ভোটটি ছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোট পাননি সুধীর বিশ্বাস।

সুধীর রঞ্জন বিশ্বাস জানান, প্রায় ৪০ বছর আগে তার স্ত্রী অঞ্জলী রানী বিশ্বাস ইউপি সদস্য পদে নির্বাচনে হেরে মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকেই তার আত্মার সন্তুষ্টির জন্যই তিনি নির্বাচন করে আসছেন। নিজেকে একজন গ্রাম্য চিকিৎসক দাবি করে তিনি বলেন, ‘রোগীদের চিকিৎসাপত্র দিয়ে জমিয়ে রাখা টাকা ও কিছু জিনিসপত্র বিক্রি করে এ বছর মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক মিনিট পরে গেলে আমার কাগজপত্র জমা নেয়নি। আমার বয়স হয়ে গেছে তাই কাগজপত্র রেডি করে নিয়ে যেতে একটু লেট হয়।’উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান, সুধীর রঞ্জন বিশ্বাস দাউদখালী ইউনিয়নের বাসিন্দা। ভোটে দাঁড়ানোর অধিকার তার আছে। নির্ধারিত সময়ের পরে আসার কারণে তিনি জমা দিতে পারেননি।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা আকলিমা আক্তার জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় বিকাল ৫টার ১২ মিনিট পরে তিনি কাগজপত্র নিয়ে আসায় তার কাগজপত্র জমা নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৃঙ্খলা উপকমিটির সভা অনুষ্ঠিত

1

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

2

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

3

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

4

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

5

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

6

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

7

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

8

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়ে

9

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

10

শহীদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম সেরাজ-এর শ্

11

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

12

চাটখিলে এক ভুয়া ডেন্টিস্টকে ১০ হাজার টাকা জরিমানা

13

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

14

সাংবাদিক শাওন ও মনিরর উপর হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন

15

হাদির হত্যাকাণ্ডে জামায়াত শিবিরের ইঙ্গিত দাবি ফয়সাল করিমের

16

অলিম্পিকে ট্রান্সজেন্ডার নীতি আসছে ২০২৬-এর শুরুতে

17

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

18

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

19

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

20