জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ইব্রাহীম চৌকিদার

 পলাশ হাওলাদার 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক বছরের নিচে শিশুদের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় গলাচিপা ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. ইব্রাহীমকে উপজেলা পর্যায়ে প্রধান হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন সরকারের একটি গুরুত্বপূর্ণ সেবামূলক কার্যক্রম। সঠিক সময়ে নিবন্ধন নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। মো. ইব্রাহীম দীর্ঘদিন ধরে নিজ ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নবজাতকের জন্ম নিবন্ধন নিশ্চিত করার পাশাপাশি মৃত্যু ঘটলে তা দ্রুত নিবন্ধনের আওতায় আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তার এই উদ্যোগের ফলে ০১ নম্বর ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জন্ম–মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে মো. ইব্রাহীম বলেন, “সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের উপকার করতে পারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও আমি আমার দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তার এই সাফল্য অন্যান্য চৌকিদার ও সংশ্লিষ্টদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

1

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

2

তাড়াশ পৌর প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি হাবিবুর রহমানকে শ

3

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

4

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

5

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

6

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

7

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

8

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

9

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক উপজেলা

10

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

11

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন

12

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

13

বগুড়ায় ১২'টি থানার অফিসার ইনচার্জদের নামের তালিকা প্রকাশ

14

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

15

গোপালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

16

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

17

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

18

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

19

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

20