জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

 এস এম সুমন 
 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর-উত্তম) আজ ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়ার গাবতলী উপজেলায় নিভৃত পল্লি বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ১৯ দফা কর্মসূচি সামনে রেখে তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।জিয়াউর রহমানের ডাকনাম কমল। তার বাবা মনসুর রহমান পেশায় ছিলেন রসায়নবিদ। বগুড়া ও কলকাতায় শৈশব-কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান বাবার কর্মস্থল করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৫ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন।

একজন সৈনিক হিসাবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি বারবার ত্রাণকর্তা হিসাবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সংকট থেকে মুক্ত করেছেন। তিনি শুধু বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণাই দেননি, স্বয়ং অস্ত্র হাতে যুদ্ধও করেছেন। যুদ্ধ শেষে তিনি আবার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়। বর্তমানে তার ছেলে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক দল হিসাবে স্বীকৃত।

অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসিকতা, সততা-নিষ্ঠা ও সহজ-সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান অসামান্য। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে তিনি যুদ্ধ করেছেন। আবার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার হিসাবে যুদ্ধ পরিচালনা করেন। বিশ্ব-মানচিত্রে তিনি বাংলাদেশ ও বাংলাদেশিদের স্বতন্ত্র বৈশিষ্ট্যে ব্যাপকভাবে পরিচিত করেছেন। জাতির মর্যাদাকেও তিনি বিশ্বব্যাপী সমুন্নত করেছেন। জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রম প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে এখনো স্মরণ করেন। 

১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তারই সহকর্মী খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। পরবর্তী সময়ে নানা রাজনৈতিক পটপরিবর্তন ও ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ অভ্যুত্থান ঘটে। দেশের সেই চরম ক্রান্তিকালে সিপাহি-জনতার মিলিত প্রয়াসে জিয়াউর রহমান নেতৃত্বের হাল ধরেন। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র, বাক-ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে তিনি আমৃত্যু চেষ্টা চালিয়েছেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউজে শাহাদতবরণ করেন দেশপ্রেমিক এ রাষ্ট্রনায়ক।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

1

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

2

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

3

বাংলাদেশের ঐতিহাসিক ফুটবল জয়ে জননেতা সেলিম রেজার অভিনন্দন

4

কয়রায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

5

ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

6

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

7

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

8

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

9

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

10

নাসির নগরে শীতের আগমনে লেপ- তোষক তৈরীর কাজে বাড়ছে ব্যস্ততা

11

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

12

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

13

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

14

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

15

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

16

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

17

ভাঙ্গুড়ায় হাজী জামাল উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা

18

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

19

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

20