জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

গোলাম জাকারিয়া 

 
তিনজনই চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। অথচ একমঞ্চে তাদের দেখা যায়নি অনেক বছর। অবশেষে দেখা মিলল সেই দৃশ্যের। এক মঞ্চে সাবেক তিন সংসদ সদস্য, এমন ঘটনার সাক্ষী হয়ে রইল চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল। 

রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩  আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ।

চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে গঙ্গা ও পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক মো. শাহজাহান মিঞা। 

বক্তৃতার শুরুতেই সাবেক তিন সংসদ সদস্যের এক মঞ্চে উপস্থিতি তৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন মো. হারুনুর রশীদ। তিনি বলেন, আমরা সাবেক তিন এমপি আজকে এক মঞ্চে উপস্থিত হয়েছি। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয়তাবাদী শক্তির নতুন প্রাণ স্পন্দন তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে বিএনপির দূর্গ। আগামী নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন আরা তারেক রহমানকে উপহার দেব।

হারুনুর রশীদ যখন তিন এমপির এক মঞ্চে থাকার প্রসঙ্গ বক্তৃতায় বলছিলেন তখন মঞ্চের সামনে উপস্থিত নেতাকর্মীদের করতালিতে মূখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব

1

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

2

বাবার ফেলা যাওয়া দুই শিশু বাঁচানো গেল না ১৪ মাসের মোর্শেদকে

3

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

4

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

5

ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন বন্ধ

6

না.গঞ্জে ড্রামের ভেতরে যুবকের মরদেহ উদ্ধার

7

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

8

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

9

শিক্ষা,স্বাস্থ্য-নারীর ক্ষমতায়নসহ ময়মনসিংহ-৪ আসনে জামায়াত প্

10

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

11

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

12

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

13

সদরপুরে মাদ্রাসা পড়ুয়া ১১বছরের শিশু মেয়ে পিতার দ্বারা ধর্ষণে

14

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

15

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

16

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

17

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

18

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ ও বিদায় সংবর্ধন

19

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

20