জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় মঞ্চস্থ হল নাটক ‘চিটার’

মুখলেছুররহমান হীরা 
বর্তমান সমাজে মানুষের জীবনাচরণের বাস্তব চিত্র নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলে ধরে বারহাট্টায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘চিটার’। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেত্রকোনা জেলার একমাত্র সংগঠন কংস থিয়েটারের আয়োজনে ‘চিটার’ নাটকটিতে অভিনয় করেছেন কংস থিয়েটারের নাট্যকর্মীরা।

কংস থিয়েটারের আয়োজনে কংস থিয়েটার মঞ্চে রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাট্যকার প্রদীপ সরকার শ্যামল রচিত ও নির্দেশিত নাটক ‘চিটার’। দক্ষ অভিনেতাদের অভিনয় দর্শকদের আবেগতাড়িত করে তোলে। নাটকের শুরু থেকেই ফুটে ওঠে সমকালীন সমাজের বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও মানসিক দমবন্ধ বাস্তবতার প্রতীকী দৃশ্য। শব্দ, সংগীত ও অভিনেতাদের অভিনয়ের শক্তিশালী মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে নিপীড়িত মানুষের যন্ত্রণা ও প্রতিবাদের আবেগঘন চিত্র।

কংস থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যকার প্রদীপ সরকার শ্যামল বলেন, আমাদের নাটকটি একটি শিক্ষামূলক নাটক। নাটকটিতে মানুষের যাপিত জীবনের আলো-আধাঁরির কারসাজিতে ফুটে উঠেছে বর্তমান সামাজ জীবনের বহু প্রাপ্তি-অপ্রাপ্তির দৃশ্য।

প্রদর্শনী শেষে কথা হয় কয়েকজন নাটক প্রিয় দর্শকের সাথে তারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই নাটকটি যেন বর্তমান সমাজ ব্যবস্থার জীবন্ত প্রতিচ্ছবি। নাটকটিতে ফুটে উঠেছে সমাজ জীবনের বর্তমান সময়ের নির্মম আয়না। অনেকদিন পর নাটক দেখলাম। নাটকটি মনোযোগ সহকারে উপভোগ করলাম এবং তৃপ্ত হলাম।

কংস থিয়েটারের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ফারুক বলেন, “চিটার” নাটকটি শুধুমাত্র বারহাট্টাতেই সীমাবদ্ধ থাকবে না। দেশের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমিতে ধারাবাহিকভাবে নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে আমাদের। এ লক্ষ্যে নাট্য দলের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুরাগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছি।

দর্শক সারিতে বসে নাটকটি উপভোগ করেন, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাধারণ জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাইয়ের পটলপাড়ায় বাবার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

1

নোয়াখালীতে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয

2

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

3

নিয়ামতপুরে সার সংকটের গুজব ভিত্তিহীন

4

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

5

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

6

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

7

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

8

নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিলো আইসিসি

9

নাসিরনগরে প্রাচীন শ্রী শ্রী পাগল শংকর মন্দিরে দুঃসাহসিক চুরি

10

জৈন্তাপুরের লাল শাপলা বিল এখন কচুরিপানার দখলে

11

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্

12

আলীকদম কলেজে প্রশাসনিক ভবনের উদ্বোধন সম্পন্ন

13

সিলেটে মধ্যরাতে গ্যারেজে অগ্নিকাণ্ড ১২টি গাড়ি পুড়ে ছাই

14

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

15

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

16

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

17

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

18

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি ও ব্

19

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

20