প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আবু সায়েম
নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিয়ামতপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রহমান, এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ সোনার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব জনাব মোঃ রুহুল আমিন মুক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহনেওয়াজ চৌধুরী সবুজ, যুগ্ম আহ্বায়ক, নিয়ামতপুর উপজেলা যুবদল।
এছাড়াও উপস্থিত ছিলেন—আরিফুল ইসলাম, মামুন কবির মতিন, মোখলেসার রহমান, নুহু আলম, মোবাস্বের হাসান চৌধুরী, কাউছরুল ইসলাম রতন, মেহেদী হাসান আনন্দ, আইনুল মেম্বার, জাহাঙ্গীর আলম ও সালাউদ্দীন সিরাজী পলাশসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, যুবসমাজের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো সংস্কারের সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।