জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ

সঞ্জয় দেবনাথ

বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিশেষ টহল বাহিনী শনিবার ২২ নভেম্বর দুপুরে প্রায় কোটি টাকা মূল্যের সাড়ে ৫ টন অবৈধ ভারতীয় জিরার চালান আটক করেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এসময় চোরাকারবারিরা অবৈধ জিরার চালান ফেলে পালিয়ে যায়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জানা গেছে, বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর সড়ক ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের ট্রানজিট রোডে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এই রোড দিয়ে ভারতীয় অবৈধ পণ্য স্মাগলিং হচ্ছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদের নেতৃত্বে বিশেষ টহল বাহিনী সীমান্ত হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিয়ানীবাজারের দোবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থান থেকে  ৫৪৪৫ কেজি ভারতীয় অবৈধ জিরা জব্দ করে। উক্ত অবৈধ জিরার বাজার মূল্য ৮১ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। বিজিবির অভিযানের খবর পেয়ে চোরাকারবারিরা জিরার চালান ফেলে পালিয়ে যায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ প্রায় কোটি টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে ব্রিজের ধারের রাস্তা ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

1

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

2

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

3

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন

4

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

5

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

6

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

7

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

8

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

9

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

10

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

11

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

12

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

13

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

14

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

15

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

16

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

17

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

18

আওয়ামী সরকারের আমলে পিতৃহারা কন্যার আকুতিতে কাঁদলেন তারেক রহ

19

‎রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ–যুবলীগ নেতাসহ গ্রেপ্

20