জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালী-০১ (চাটখিল সোনাইমুড়ি) আসনে প্রার্থিতার ঘোষণা দিলেন ব্যারিস্টার ওমর ফারুক

শাহাদাৎ বাবু।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর গুরুত্বপূর্ণ আসন 'নোয়াখালী-০১ চাটখিল সোনাইমুড়ি', আসনটিতে স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। 
ব্যারিস্টার ওমর ফারুক বলেন, মানুষ পরিবর্তন চায় কিন্তু বিকল্প কেউ নেই বিধায় সেই পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। তাই গতানুগতিক বড় দল গুলোর বিকল্প হিসেবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। 
তিনি বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন প্রজন্মের বাংলাদেশ শুরু হয়ে গেছে। এনালগ রাজনীতির মিছিল মিটিং গুন্ডা পান্ডা হুন্ডা শোডাউন এগুলো মানুষ পছন্দ করে না। মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। যারা ক্লিন ইমেজের স্বতন্ত্র প্রার্থী আমি মনে করি তাদের এখনই উপযুক্ত সময়, এই সময় কে কাজে লাগাতে হলে তৃণমূলে মানুষের কাছে যেতে হবে। আর মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো সংবাদমাধ্যম।
তিনি আরো বলেন, চাটখিল সোনাইমুড়ির মানুষ অত্যন্ত শিক্ষিত। আমি আশাবাদী এখানকার মানুষ বিকল্প নতুন প্রার্থী খুঁজছেন। এখানকার মানুষ নতুন প্রজন্মের প্রার্থী চাচ্ছেন। আমি যদি সেটি হতে পারি তবে নিজেকে ভাগ্যবান মনে করব। এখন সবকিছুই নির্ভর করবে নতুন প্রজন্ম আমাকে কিভাবে গ্রহণ করবে। আমি জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমি যে ভূমিকা রেখেছি তার প্রতিচ্ছবি নিশ্চয়ই তারা মনে রাখবে। তখনকার ৬ জন সমন্বয়ক গ্রেপ্তার ইস্যুতে আমি প্রথম কথা বলেছি, গুলিবর্ষণের বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, ২০২৪ সালের একতরফা ভোটকে লাথি মেরে প্রত্যাখ্যান করে আমিই একমাত্র ব্যক্তি যে ফ্যাসিস্ট সরকারের সহযোগী দল কেন্দ্রিয় বিকল্পধারা দলের সাংগঠনিক সম্পাদক থেকে লিখিতভাবে পদত্যাগ করে সেই ভোটকে বয়কট করে প্রতিবাদ জানিয়েছি।
নির্বাচিত হতে পারলে কোন ধরনের কাজ অগ্রাধিকার দেবেন এমন প্রশ্নে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি শিশু-কিশোরদের স্কুল কলেজ মুখী করে তোলার সর্বাত্মক চেষ্টা করব। কারণ স্কুল কলেজ মুখী করে তুলতে পারলেই কিশোর গ্যাং নির্মূল হবে, মাদকের ভয়াবহতা থেকে তাদেরকে দূরে রাখা সম্ভব হবে। যারা পড়ালেখা করে কর্ম পায়না আমি তাদের কর্মের ব্যবস্থা করার সর্বাত্মক চেষ্টা করব।
ব্যারিস্টার ওমর ফারুক সাংবাদিকদের সমসাময়িক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

2

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

3

ধানের শীষ বিজয়ী হলে ঐক্যবদ্ধ মানবিক কাপাসিয়া গড়ে তোলা হবে

4

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

5

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

6

নবাগত ইউএনও’র সাথে টুঙ্গিপাড়া উপজেলার জাতীয় নাগরিক পার্টির

7

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

9

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

10

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

11

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

12

ফুলবাড়ীতে ১০ টির ও অধিক হিন্দু পরিবারসহ বিভিন্ন দলের কর্মীদে

13

শব্দদূষণে ট্রাফিক পুলিশকে জরিমানা করার ক্ষমতা দিয়ে বিধিমালা

14

পটুয়াখালী গলাচিপায় যথাযথ মর্যাদায় পালিত মহান বিজয় দিবস

15

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

16

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

17

আখাউড়ায় ভুয়া চিকিৎসা, ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

18

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

19

সন্ত্রাস-মাদকমুক্ত মনিরামপুর গড়াই আমার অঙ্গীকার” — অ্যাডভোকে

20