জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় আইন উপদেষ্টা: 'গণভোট ও সংসদ নির্বাচনে জনগণের আস্থাই হবে গণতন্ত্রের ভিত্তি'

তরু খান
​ভোটারদের আস্থা বৃদ্ধি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল।

​প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের ভোটের মর্যাদা রক্ষা হবে। কে সংসদ সদস্য হয়ে সংসদে যাবেন, সেটি আর কোনো ব্যক্তি বা দল নির্ধারণ করবে না; বরং সাধারণ ভোটাররা তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে তা নির্ধারণ করবেন। যারা ভোটারদের বাধা দেবেন, তারা স্বৈরাচারের প্রেতাত্মা হিসেবে চিহ্নিত হবেন।"
​আসন্ন গণভোট সম্পর্কে তিনি গুরুত্বারোপ করে বলেন, রাষ্ট্রীয় সংস্কারকে স্থায়ী রূপ দিতে গণভোটে জনগণের রায় অপরিহার্য। এটি কোনো বিশেষ দলের স্বার্থে নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করতে আয়োজন করা হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা। সভায় স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

1

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

2

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

3

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

4

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

5

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

6

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

7

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

8

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

9

জমি তুমি কার

10

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

11

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

12

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

13

ঢাকা ১৯ সালাউদ্দিন বাবু মনোনয়নপত্র দাখিল

14

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

15

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

16

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

17

টাংগাইলের নাগরপুরে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শ

18

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

19

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

20