জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. রাসেল মিয়া

উৎসবমুখর পরিবেশে ৪র্থ বারের মতো কুমিল্লার মুরাদনগরে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ২০২৬
শনিবার (৩ জানুয়ারি) মুরাদনগর উপজেলার  উত্তর আমপাল মিয়াজী বাড়ীতে হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হয় কোরআন শিক্ষা  প্রতিযোগিতা। 
এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদেরকে নগদ টাকাসহ ক্রেস্ট প্রদান করা হয়।
এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা ১২ টি
প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্ররা অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় হাফেজ, মাওলানা, মুফতি মাদরাসার ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারনায় মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল। 
উক্ত কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠানে 
১ম পর্বে, প্রথম স্থান অর্জন করেন, ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা মো নাদিম, 
দ্বিতীয় স্থান অর্জন করেন , তাহফিজুল উলুম ক্যাডেট মাদ্রাসা মো: নাফিজ, 
তৃতীয় স্থান অর্জন করেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মো: ফয়েজ আহমেদ।
২য় পর্বে, প্রথম স্থান অর্জন করেন 
তাহফিজুল উলুম ক্যাডেট মাদরাসা মো: রিয়াজুল ইসলাম, ২য় স্থান অর্জন করেন 
ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা দিদারুল ইসলাম। 
তৃতীয় স্থান অর্জন করেন আমপাল রহিমা খাতুন হাফিজিয়া মাদ্রাসা জিহাদুল ইসলাম। 
৩য় পর্বে, প্রথম স্থান অর্জন করেন তাহফিজুল উলুম ক্যাডেট মাদ্রাসা মো: মিরাজুল ইসলাম।
দ্বিতীয় স্থান অর্জন করেন,  মাধবপুর নূরানিয়া হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসা মো আব্দুল্লাহ,  তৃতীয় স্থান অর্জন করেন ভাগলপুর হাফিজিয়া মাদ্রাসা মো: আনসারী।
হাজী এম সিরাজুল ইসলাম মিয়াজী ফাউন্ডেশন'র সভাপতি মো: আব্দুল হান্নান মিয়াজী সাহেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক উরিশ্চর গার্লস স্কুল মো: গোলাম মোস্তফা,প্রভাষক নিমসার জুনাব আলী কলেজ আবু সুফিয়ান, হাজী মো: তাজিম উদ্দীন মিয়াজী,  মাষ্টার মনিরুল ইসলাম সিকদার, মাষ্টার খাইরুল আমিন বেপারী,  মো: বশিরুজ্জামান সরকার, মেম্বার ৬নং ওয়ার্ড আমপাল মো: কামাল হোসেন, শিক্ষক সামসুল হক মোল্লা স্কুল এসএমএ বাশার মোল্লা,মাষ্টার মফিজুল ইসলাম মিয়াজী, মো: রুহুল আমিন মিয়াজী, মাষ্টার মো: অহেদ কাজী, আনোয়ার হোসেন সিকদার, মো: ওয়ালিউর রহমানসহ আরো অনেকে।
পবিত্র এই কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে গ্রামের অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

1

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

2

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত মনোনীত প্রার্থীর

3

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

4

কৃষি ও কৃষকের উন্নয়নে সেলিম রেজার সুস্পষ্ট অঙ্গীকার

5

সাপাহারে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

6

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

7

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

8

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

9

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

10

সংসদ নির্বাচন ২০২৬: আজ প্রতীক বরাদ্দ, জেলা প্রশাসকের কার্যাল

11

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

12

ঈশ্বরগঞ্জে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

13

৭৮ কোটি টাকা ব্যয়ে শুলকবহর ওয়ার্ডের যোগাযোগ ব্যবস্থা ঢেলে স

14

আনোয়ারার সন্তান ওমান সোশ্যাল ক্লাবের আজীবন সদস্য নির্বাচিত

15

নিয়ামতপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

16

ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যৌথবাহিনীর অভিযানে ছাত্

17

শিবগঞ্জ ইউএনও র বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান

18

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

19

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

20