জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

 গাজী হাবিব

 সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে পুলিশ সদস্যকে আহত করা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে রহমত (৪৩), ফয়েজ আলীর ছেলে মোঃ আশিকুজ্জামান (২৫) এবং মোঃ জিহাদ আলীর ছেলে মোঃ ইমদাদুল ইসলাম (২৭)।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, আসামিরা নেহালপুর এলাকার হাজীখালী গেট থেকে শালিখাডাঙ্গা পর্যন্ত নদীর বাম ও ডান তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছিল। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী ঘটনাস্থলে তার প্রতিনিধি পাঠান। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনকারীরা তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্প ইনচার্জকে মৌখিকভাবে অবহিত করেন। অভিযোগ পেয়ে গত বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটিভর্তি একটি ট্রলিসহ কেসমত আলী নামে এক আসামিকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটকের খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে অন্যান্য আসামিরা দলবদ্ধভাবে বেআইনিভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। তারা পুলিশ ক্যাম্পে ভাঙচুর করে আটক আসামি কেসমত আলী ও জব্দকৃত মাটির ট্রলি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী বাদী হয়ে গ্রেফতারকৃত তিনজনসহ মোট ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করে সরকারি কাজে বাধা প্রদান ও অন্যান্য ধারায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান আরও জানান, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এসআই মোঃ সাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত ৮ জন আসামির মধ্যে প্রধান তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক এ. কে.এম. আমি

1

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

2

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

3

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

4

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় য

5

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

6

গ্যাস চাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় আবারও উত্তপ্ত দনিয়া কলেজ র

7

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

8

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

9

বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কার

10

কৃষিজমি রক্ষায় অভিযান

11

শেরপুর (২) সংসদীয় আসনে ধানের শীষের সাম্ভাব্য প্রার্থীর মনোনয়

12

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

13

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

14

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

15

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

16

২৮ নভেম্বর পথসভা সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির ব্যাপক প্

17

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

18

মেহেরপুর মুজিবনগরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ ইউনিয়ন

19

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

20