জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

 
ইব্রাহিম বাদশা

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগতির ট্রাকের চাপায় এক মাদরাসাছাত্রী  অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারিসকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া দাখিল মাদ্রাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে

নিহত ছাত্রীর নাম খাদিজা মাশমুম (১৫) সে স্থানীয় বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এবং খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাসির উদ্দিনের বড় মেয়ে। দুর্ঘটনায় খাদিজার আরও দুই বোনসহ  জন গুরুতর আহত হয়েছেন

প্রত্যক্ষদর্শী  পুলিশ সূত্রে জানা গেছেসকালে তিন বোন হাত ধরাধরি করে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মাদ্রাসায় যাচ্ছিল। তারা মাদ্রাসার ফটকের কাছাকাছি পৌঁছালে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে থাকা একটি গোখাদ্যবোঝাই বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকটি পাশে থাকা তিন বোন  পথচারীদের চাপা দিয়ে নিজেও পুকুরে উল্টে পড়ে

ঘটনাস্থলেই খাদিজা মাশমুম এবং আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত এক যুবক মারা যান। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতদের মরদেহ উদ্ধার করেন

দুর্ঘটনায় খাদিজার ছোট দুই বোন তোফিয়া তাবাসসুম (১৩ উম্মে হাবিবা (১১এবং পথচারী আবুল খায়েরসহ (৪০চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকহাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে দুই বোনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে

নিহত খাদিজার বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। তিন মেয়ের বাবা নাসির উদ্দিন নির্বাক হয়ে বসে আছেন। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা ইমাম উদ্দিন চৌধুরী বলেনমাদ্রাসার ঠিক সামনেই দুর্ঘটনাটি ঘটল। চোখের সামনেই প্রাণগুলো চলে গেলকিছুই করার ছিল না।

মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানানআমি নির্বাচনী কাজে ওই পথ দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি দেখে দ্রুত উদ্ধার কাজে অংশ নিই। এখন পর্যন্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও খা

1

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

2

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

3

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

4

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

5

চিতোষী পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আজিম উ

6

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

7

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

8

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

9

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

10

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

11

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

12

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

13

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

14

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

15

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

16

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

17

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

18

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

19

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

20