Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, কমপ্লিট শাটডাউন

খ,ম,জায়েদ হোসেন 

 ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে।

রবিবার ২১ ডিসেম্বর  সকালে উপজেলা সদরে অবস্থিত আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী মোহাম্মদ  কামরুল ইসলাম সৈকত,হামিম ইসলাম, তাহমিদ নিশাত, জিহাদুল গাজী ও আবদুল আউয়াল আবিরসহ আরো অনেক।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) 

সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্স অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে “ডিপ্লোমা ইন লাইভস্টক”ডিগ্রিধারীদের একক নিয়োগযোগ্যতা নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ে যদি আজকের মধ্যে কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটি, নাসিরনগরের সকল সাধারণ শিক্ষার্থী একযোগে ক্লাস ও 

পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

1

শিশুর প্রতি নিষ্ঠুরতা নয় লেখক: মীর মোঃ রাকিব হাসান

2

নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

3

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

4

সাপাহারে জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার জনসভা অনুষ্ঠিত

5

ছাতকে বাউল শিল্পীর অকাল মৃত্যুতে শোকাহত ছাতকবাসী

6

গোমস্তাপুর সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

7

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

8

পোরশায় বিএনপি’র নির্বাচনী জনসভা

9

বান্দরবানের আলীকদমে মাতামুহুরি নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

10

কাহালুতে ইয়াবা সহ মাদক বিক্রেতা লিমনকে গ্রেফতার করেছে থানা

11

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

12

ঝালকাঠি শামীম তালুকদার ও বাবুর মার জানাযা সম্পন্ন

13

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

14

বান্দরবানের রেইচা চেকপোস্টে ১ রোহিঙ্গা নারী ও ১ ভুয়া এনজিও অ

15

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

16

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

17

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

18

মোঘল নগরে জামায়াতের নির্বাচনি ক্যাম্পেইন অফিসের জমকালো উদ্বো

19

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

20