জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্নয়ন করবেন

মোহাঃ হারুন অর রশিদ  
চাঁপাইনবাবগঞ্জের জনগণের রেল যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে নির্বাচিত হলে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জননেতা নূরুল ইসলাম বুলবুল।
এক বিবৃতিতে তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে করে জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী হবে।
তিনি আরও জানান, রাজশাহী রুটে শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে, যাতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমে আসে।
নির্বাচিত হলে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, এর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম জোরদার হবে এবং চাঁপাইনবাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রেল হাবে পরিণত হবে।
এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ডাবল রেললাইন স্থাপন, আধুনিক ও ডিজিটাল যাত্রীসেবা নিশ্চিতকরণ, নিরাপদ ও সময়ানুবর্তী ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেন, “জনগণের সমর্থন পেলে চাঁপাইনবাবগঞ্জকে একটি আধুনিক ও উন্নত রেল যোগাযোগসমৃদ্ধ জেলায় রূপান্তর করাই হবে আমার অগ্রাধিকার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

1

নাসির নগরে কৃষকের রহস্যজনক মৃত্যু

2

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

3

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

4

সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশন মেধাবৃত্তি ২০২৫ পুরস্কার প্রদান

5

প্রবাসী জীবন কাটিয়ে ভাই বোনদের মানুষ করা লিয়াকত, মানবতার ভ

6

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

7

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

8

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

9

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

10

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

11

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

12

শহর শ্রমিক দলের উদ্যোগে বগুড়া সদর ৬ আসনে ধানের শীষ মার্কা নি

13

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

14

মহান বিজয় দিবসে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার বিজয়

15

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

16

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

17

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

18

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

19

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

20