জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে নূরুল হুদা বাবুর জনসভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, “পার্বতীপুর-ফুলবাড়ী অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল অঙ্গীকার। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি শেষ পর্যন্ত মাঠে থাকব।”
বুধবার বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিল সহকারে তারা সভাস্থলে যোগ দেন, ফলে গোটা শহীদ মিনার চত্বর জনসমুদ্রে পরিণত হয়।
নূরুল হুদা বাবু তার বক্তব্যে বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুণ প্রজন্মকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করলে সমাজ থেকে মাদক ও অপরাধ দূর করা সম্ভব নয়। এজন্য এই অঞ্চলে নতুন শিল্প-কারখানা স্থাপন এবং ক্ষুদ্র উদ্যোক্তা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দিনাজপুর-৫ আসনসহ সমগ্র উত্তরবঙ্গ আজ অবহেলিত। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কয়লা খনি এলাকার মানুষের ন্যায্য দাবি বাস্তবায়ন—এসবই আমার রাজনৈতিক লড়াইয়ের মূল লক্ষ্য।”
সমাবেশে নূরুল হুদা বাবু জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য। সুখে-দুঃখে পার্বতীপুর-ফুলবাড়ীর জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
জনসভা শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’  স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহীদ মিনার চত্বর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

1

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

2

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

3

পাঁচবিবিতে গলায় কাপড়ের ফাঁস দিয়ে নিহত এক

4

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

5

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

6

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

7

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

8

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

9

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর নির্বাচনী পথ সভা ও দাঁড়িপাল্লার

10

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরো

11

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

12

ভাটপাড়া ব্যস্ততম রাস্তার বেহাল দশা

13

প্রথম দেশ হিসেবে ‘স্টারলিংক’ অচল করে দিলো ইরান

14

আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধব্বংস করতে চেয়েছিল

15

পাবনা ‎ঈশ্বরদী জেলা আমিরের উপরে আক্রমণ

16

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

17

পাঁচবিবিতে শীতার্তদের কম্বল দিলেন উপজেলা নির্বাহী অফিসার

18

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

19

রায়গঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে আন্ত বিভাগ ফুটবল

20