জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড. শাইখ আব্দুস সামাদ

 মোঃ জ্যাক উল্লাহ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসমাবেশে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ বলেন, “জামায়াত ইসলামী পাশে না থাকলে আপনাদের দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না।”


শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নলকা হেম্মাদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সমালোচনার জবাব দিতে গিয়ে বলেন, “জামায়াত কাউকে ব্যক্তিগতভাবে সমালোচনা করে না। কিন্তু আপনারা যেভাবে জামায়াতকে আক্রমণ করছেন তা অনভিপ্রেত। ২০১৪ সালে বেগম জিয়ার বাড়ির সামনে আওয়ামী লীগ সরকার বালুর ট্রাক রেখে দেয়, সেই বালু সরাতে ছাত্রশিবির উদ্যোগ নিলে আপনাদের কাউকে পাওয়া যায়নি। বরং সে সময় শিবিরের দুইজনকে শহীদ হতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এলাকায় কর্মসংস্থান সৃষ্টি, কুঠির শিল্প সম্প্রসারণ এবং বেকার যুবকদের পুনর্বাসনে গুরুত্ব দেব। আমাদেরকে ৭১’র রাজাকার বলা হচ্ছে, অথচ ১৭ বছর ধরে এই অপবাদ দিতে দিতে স্বৈরাচার পালিয়ে গেছে।”

জনসভায় সিরাজগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সবচেয়ে আগে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। দেশের ৩০০ আসনে মনোনীত প্রার্থীরা সবাই উচ্চশিক্ষিত। সিরাজগঞ্জ-৩ আসনে আন্তর্জাতিক মানের গবেষক ও খতিব প্রফেসর শায়খ ড. আব্দুস সামাদকে মনোনয়ন দেওয়ায় আমরা গর্বিত।”

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তারুণ্যের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক”— এই স্লোগানে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন নলকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মালেক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাঈম উদ্দিন, রায়গঞ্জ উপজেলা আমীর মো. আলী মর্তুজা, সাধারণ সম্পাদক এস এম মুনছুর আলী, সলঙ্গা থানা জামায়াতের আমীর মো. রাশেদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মাও. রাকিবুল হাসান এবং নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভায় বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপার চর বাংলায় খাস খাজনা প্রদানকৃত জমি জবরদখলের অভিযোগে

1

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

2

ভোটের মাঠে থাকবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য-- স্বরাষ্ট্র

3

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

4

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

5

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

6

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

7

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

8

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

9

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

10

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

11

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

12

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

13

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ মানব পাচারকারী আটক

14

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

15

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

16

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএন

17

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

18

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

19

ঝালকাঠি -২ আসনে ধানের শীষের প্রার্থী'র সাথে বিএনপি নেতৃবৃন্দ

20