জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য ঝুঁকি ও জীবিকা সংকটে উপকূলীয় অঞ্চল কয়রা


মোঃ মোহাশিন
সুন্দরবন ঘেসা বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল খুলনার কয়রা উপজেলার বাসিন্দারা বছরের পর বছর টিকে রয়েছে লোনা পানির সঙ্গে লড়াই করে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে তারা স্বাস্থ্য ও জীবিকার সংকটে ভুগছে। ব্যাহত হচ্ছে জীবিকার প্রধান উৎস কৃষি ও সুন্দরবনের সম্পদ আহরণ। 
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট রয়েছে যুগের পর যুগ। 
আবার দূষিত পানিতে পানিবাহিত রোগ। আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বাস্তহারা হয়ে অনেকের শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, সেখানে স্বাস্থ্যকর খাবার স্যানিটেশন এবং অন্যান্য মৌলিক সুবিধার অভাব। 
উপজেলার উপকূলবর্তী দক্ষিণ বেদকাশীর ছোট আংটি হারা গ্রামেই বেড়ে উঠেছে ৬০ উর্দ্ধ আবু মুসা গাজী। 
জীবিকা তাগিদে তার দীর্ঘ সময় কেটেছে নদীর লোনা জলে ত্বক হারিয়েছে তার স্বাভাবিকতা। 
এ বিষয়ে তিনি বলেন চারিদিকে অথৈ পানি থাকা সত্ত্বেও ব্যবহার উপযোগী না হয় প্রয়োজনে তা ব্যবহার করতে হচ্ছে। 
সর্বোপরি শিশু থেকে বৃদ্ধ প্রায় সবাই বলছেন, সূর্যের উত্তাপ এত বেশি গায়ে লাগে, যা অনেকটা চামড়া পুড়ে যাওয়ার মত। 
এ অঞ্চলের একাধিক শিশুর মধ্যে আশরাফ হোসেন মোনায়েম বিল্লাহ নাঈম ইসলাম এবং বুলবুল আহমেদ সহ অনেকেই জানাই যে,  তাদের অঞ্চলে খেলাধুলা করলে বা নদীতে ঝাপাঝাপি করলে তাদের শরীরে জ্বালা করে।
তারা বলেন আমাদের এখানে নদী খাল ও পুকুরের সব জায়গায় হচ্ছে লোনা পানি বিশুদ্ধ পানির অভাবে আমাদের এই লোনা পানি ব্যবহার অনুপযোগী সত্ত্বেও তা ব্যবহার করতে হচ্ছে। 
মূলত খুলনার উপকূলীয় উপজেলা কয়রার এই অঞ্চলটি প্রধান জীবিকা হচ্ছে মাছ চাষ। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, নদী ও মাটিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে মাছ চাষের উপরে। 
এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রেজাউল গাজী, আমজাদ শেখ, আল আমিন ইসলাম সহ অনেকের দাবি কয়রার মানুষ কেবল লবণাক্ত পানির সঙ্গে বসবাস করছে না, তারা সংগ্রাম করছে প্রতিদিন নিজের অস্তিত্ব রক্ষার যুদ্ধে। 
তাই এ ব্যাপারে স্থানীয় সুধীজনদের অভিমত হচ্ছে, এ লড়াই কেবল সহানুভূতি নয় প্রয়োজন নিরাপদ পানি এবং টেকসই ব্যবস্থা। 
এ ব্যাপারে উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর বলছে, প্রতি লিটার পানিতে শূন্য থেকে এক হাজার মিলিগ্রাম লবণ থাকলে সে পানি পানযজ্ঞ বা ব্যবহার উপযোগী। 
কিন্তু উপকূলে প্রতি লিটার পানিতে এক হাজার থেকে দশ হাজার মিলিগ্রাম লবণ রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, কয়রায় ২৫ শতাংশ মানুষ খাবার পানি সংকটে রয়েছে বলে জানানো হলেও বাস্তবে এই চিত্র আরো ভয়াবহ। 
জলবায়ুর সচেতনতা এবং সুন্দরবন ও উপকূলীয় সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক সাংবাদিক শুভ্র শচীন বলেন, জলবায়ু পরিবর্তনে উপকূল অঞ্চল আরো দুর্যোগ প্রবণ হয়ে উঠেছে। 
এতে করে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজীবী ওর সুন্দরবন নির্ভরশীল মানুষ, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তাদের জীবন জীবিকা।
এ প্রসঙ্গে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাক্তার রেজাউল করিম বলেন, গত কয়েক বছরে উপকূলীয় শিশুদের নানামুখী  রোগ সহ নারীদের প্রজনন স্বাস্থ্য সমস্যা অনেক বেড়েছে। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) আব্দুল্লাহিল বাকি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। 
তিনি বলেন জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতি কমানো সম্ভব। বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং উপকূলীয় অঞ্চলের সম্মিলিত প্রচেষ্টায় সচেতনতার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। পরিবেশ নষ্ট করে নিজের বিপদ ডেকে আনা যাবে না। 
যার দায়িত্ব তাকেই পালন করতে হবে। তাহলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে উপকূল অঞ্চল কে দুর্যোগ সহিষ্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম -৪ আসনের মোমবাতি প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা

1

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

2

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

3

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

4

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

5

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

6

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

7

তৃণমূল সংগঠনকে আরও শক্তিশালী করতে রামপুরায় বিএনপির কর্মী সভা

8

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

9

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

10

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

11

পোরশায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন

12

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

13

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

14

দিনাজপুর পুলিশ সুপারের নামে প্রতারণা ডিবির অভিযানে প্রতারক চ

15

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

16

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

17

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

18

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

19

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

20