জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কাউনিয়ায় পুলিশ ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম বাবলু'র 'স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

 
মাঈদুল ইসলাম 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মরহুম মোজাহারুল ইসলাম বাবলু এর 'স্মৃতিচারণ ও দোয়া মাহফিল' অনুষ্ঠিত হয় 'পুমাক' ও 'আলোর দিশারী পাঠাগার' এর উদ্যোগে।  শনিবার সন্ধ্যা ০৭ টায়  কাউনিয়া উপজেলার  জিন্নাহ-চম্পা কমপ্লেক্সে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসান, অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বক্তব্য রাখেন  মো. তারিকুল ইসলাম , ডেপুটি রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর; ড. মো. আবু সায়েম, উপ-পরিচালক হর্টিকালচার সেন্টার, রংপুর; শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, সহকারী অধ্যাপক, তিস্তা ডিগ্রি কলেজ; সাইফুর রহমান মুক্তা, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা কলেজ; সাদিকুল ইসলাম সুজন, অ্যাডভোকেট, জজ কোর্ট, রংপুর; মরহুমের ভাই হুমায়ুনসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালন করেন সরকার শামীম আল-মামুন সবুজ, প্রভাষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন হুমায়ন কবির তারা, সহকারী অধ্যাপক, কাউনিয়া মহিলা কলেজ এবং সাধারণ সম্পাদক, 'পুমাক' ও 'আলোর দিশারী পাঠাগার'; আহসান হাবীব তুহিন; দপ্তর সম্পাদক, 'পুমাক' ও 'আলোর দিশারী পাঠাগার'; মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ, 'পুমাক'। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ, শিল্পপতি ও সমাজসেবক। সদাহাস্যোজ্জ্বল, পরোপকারী, আন্তরিক ও দক্ষ সংগঠক মরহুম মোজাহারুল ইসলাম বাবলু কে নিয়ে সবাই স্মৃতি রোমন্থন করেন। স্মৃতিচারণ শেষে ধর্মীয় আলোচক ও কোরআনের হাফেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে 'দোয়া মাহফিল' অনুষ্ঠিত হয়। এর আগে পবিত্র কোরআন শরিফ খতমে তেলাওয়াত করা হয়। সবশেষে মরহুমের পরিবারের পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

1

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

2

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

3

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ইনোভেশন হাব করা হচ্

4

শাবিতে স্পিকার্স হান্ট ৪.০: সেরা স্পিকার নিভিতা

5

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

6

প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র পক্ষে ধানের শীষের নির্বাচনী প্রচার

7

বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন,

8

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

9

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

10

অবশেষে জনতার হাতে আটক আলম

11

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

12

বাঁশখালীতে আন নূর ইসলামিক একাডেমির শুভ উদ্বোধন

13

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

14

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের বৈঠক, তিন দফা দাবি

15

হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল

16

লক্ষীপুর ২ আসনে জামাতের মনোনয়ন দাখিল

17

বাঙালির আত্মপরিচয়, অদম্য সংকল্প ও স্বাধীনতার গৌরবোজ্জ্বল অঙ

18

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

19

বেলকুচিতে নারী ফুটবল প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

20