রবিউল বাপ্পী
প্রকাশঃ 17-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

কাজের মধ্যে হঠাৎ পুরো স্ক্রিন নীল হয়ে গেল। কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এ দৃশ্য যেন এক আতঙ্ক। এই ব্যাপারটিকে বলা হয়ে থাকে ‘দ্য ব্লু স্ক্রিন অব ডেথ’।

এবার বদলে যাচ্ছে এই রঙের আতঙ্ক। মাইক্রোসফট সিদ্ধান্ত নিয়েছে বদলে দেওয়া হবে এই পরিস্থিতিতে স্ক্রিনের রং। এতদিনের চেনা নীল রঙের আতঙ্ক থেকে ব্যবহারকারীদের রেহাই দিতেই এমন সিদ্ধান্ত।

জানা যাচ্ছে, এখন থেকে উইন্ডোজ ১১-এ এমন পরিস্থিতি হলে দেখা যাবে স্ক্রিন সবুজ রঙের হয়ে গেছে। মাইক্রোসফটের দাবি, এর ফলে ইউজাররা শান্ত থাকবেন এবং দ্রুত উৎপাদনশীলতাতেও ফিরতে পারবেন।

কেবল সবুজ নয়, শোনা যাচ্ছে মাইক্রোসফট সম্ভবত কালো রংও ব্যবহার করবে। যদিও ‘মৃত্যুর কালো পর্দা’য় নীলের ঐতিহ্যবাহী ব্র্যান্ডিং নেই। তবে আধুনিক উইন্ডোজ ডিজাইনের পরিষ্কার এবং ন্যূনতম নান্দনিকতাকে তা আরও ভালোভাবে প্রতিফলিত করতে পারে।

এখানেই শেষ নয়। আরও পরিবর্তনের কথা ভাবছে উইন্ডোজ। এবার থেকে ‘এরর’ স্ক্রিনে দুঃখী মুখের ইমোজি কিংবা কিউআর কোড আর দেখা যাবে না। কেননা, এটা নাকি ব্যবহারকারীদের বিরক্তির উদ্রেক করে। তাই এখন থেকে একটা সোজাসুজি বার্তা দেখানো হবে। যেখানে লেখা থাকবে ‘আপনার ডিভাইসে সমস্যা হয়েছে। এটি রিস্টার্ট করা প্রয়োজন।’

মাইক্রোসফট মনে করছে, এতে সিস্টেম ক্র্যাশ হলে ব্যবহারকারীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হবে তা কম করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

1

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

2

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

3

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

4

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

5

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

6

ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

7

সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি সরাইলে অভিভাবকরা দুশ্চিন্তা

8

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

9

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

10

নিয়ামতপুরে ইসলামী জলসায় বিএনপি প্রার্থী জননেতা জনাব মোঃ মো

11

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

12

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

13

সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

14

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

15

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

16

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

17

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

18

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

19

সাপাহারে নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিন

20