জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত আবহিতকরণ সভা অনুষ্ঠিত

 খাইরুল ইসলাম 

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত আবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. সালমান হক ও জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীসহ আইন-শৃক্স্খলা বাহিনীর সদস্যরা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
এসময় সংসদ সদস্য পদপ্রার্থী চুয়াডাঙ্গা-১ আসনে মো. শরীফুজ্জামান (বিএনপি), অ্যাড. মাসুদ পারভেজ রাসেল (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন), মোহাম্মদ জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন)  ও মোল্লা মো. ফারুক এহসান এবং চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান বাবু (বিএনপি) , মো. রুহুল আমিন (জামায়াত), মো. হাসানুজ্জামান (ইসলামী আন্দোলন)  ও মো. আলমগীর হোসেন (এবি পার্টি) উপস্থিত ছিলেন। 
অবহিতকরণ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রার্থীদের অবহিত এবং তাদের অনুসারীদের আচরণবিধি মেনে চলতে সবাইকে সচেতন হতে অনুরোধ করা হয়েছে। আমরা মডেল নির্বাচন করতে চায়। দেশের জন্য, জাতির জন্য ও বিশ্বের কাছে দেখিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচন। সরকারি দায়িত্ব যারা পালন করছেন তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। সকলের সহযোগিতা পেলে নির্বাচন সঠিকভাবে শেষ করতে পারবো।  এ বিষয়ে সকলের সগহযোগিতা কামনা করছি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

1

প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজর

2

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

3

নান্দাইলে নবযোগদানকৃত ইউএনও ফাতেমা জান্নাতের পরিচিতি ও মতবিন

4

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

5

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক

6

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

7

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

8

দিনাজপুর জেলা প্রশাসকের কাছে আশা’র ৫২৫ পিস কম্বল হস্তান্তর

9

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

10

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

11

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

12

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

13

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

14

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

15

শ্রীমঙ্গলে ‘ইয়ামাহা চ্যাম্পিয়ন অব দ্য কার্ভস’-এর জমকালো আস

16

গাইবান্ধার কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফ

17

মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখের বিরুদ্ধে মিথ্য

18

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

19

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

20