জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল

মোঃ রাতুল হাসান লিমন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায়

 অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে থাকেন শেষ শ্রদ্ধা জানাতে।


বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা পরিণত হয় শোকের মিলনস্থলে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ।
সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, জানাজা শুরু হতে তখনও প্রায় দেড় ঘণ্টা বাকি থাকলেও সংসদ ভবনের আশপাশে বিপুলসংখ্যক মানুষ অবস্থান নিয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।
ভিড় সামাল দিতে এবং জানাজা নির্বিঘ্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ উন্মুক্ত করে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার পরপরই মানুষের স্রোত দক্ষিণ প্লাজার ভেতরে প্রবেশ করে। জানাজার আয়োজনের জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ প্রস্তুত রাখা হয়েছে।
দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি 
জানাজার স্থানের উদ্দেশে রওনা দেয়। বুধবার বেলা ১১টার দিকে গুলশানে তারেক রহমানের বাসা থেকে মরদেহ বহনকারী গাড়িটি বের হয়।
জানাজায় অংশ নিতে আসা অনেকের চোখেমুখে ছিল গভীর শোক। তারা বলছেন, একজন আপসহীন ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে দেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

1

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

2

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

3

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

4

অবশেষে জনতার হাতে আটক আলম

5

মধ্যনগরে ৭ম দিশারী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

6

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

7

আজকের প্রতিপক্ষরাই অতীতে আপস করেছে

8

শার্শায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা

9

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক

10

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

11

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

12

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

13

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

14

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

15

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

16

চট্টগ্রাম বন্দরের উদ্ভুত পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরী জামায়

17

ভাঙ্গুড়ায় চিরকুটে লিখে ব্যবসায়ী নিখোঁজ ট্রেনে কাটা পড়ে মৃত

18

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

19

স্ত্রী-সন্তান হারানো তিনদিন পর মিল্লো ছাত্রলীগ নেতার জামিন

20