জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর্শানোর নোটিশ

সাব্বির হোসাইন আজিজ

  সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নোটিশে উল্লেখ করা হয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমন অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে।
নোটিশ সুত্রে আরও জানাযায়, ফারুক বেপারির বিরুদ্ধে এ অবস্থায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন (০৩) দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত নোটিশ মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীর কাছে পাঠানো হয়।
নোটিশটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত।
এ বিষয়ে অভিযুক্ত জেলা যুবদলের আহবায়ক নেতা ফারুক হোসেন বেপারীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

1

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

2

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

3

সরাইলে কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও মোশারফ

4

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

5

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

6

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

7

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

8

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

9

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

10

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

11

টাংগাইলের নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

12

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

13

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

14

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

15

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

16

জাতীয় পাটি থেকে মোঃ মাহমুদুল করিম মহেশখালী কুতুবদিয়া কক্সবাজ

17

পদত্যাগ করলেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম

18

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

19

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

20