জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নিরাপত্তা, নির্ভয়ে ভোটের আহ্বান ইউএনওর

মনির আহমদ আজাদ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা শুরু হয়েছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারিলোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীপুলিশবিজিবি ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়।

এ উপলক্ষে আমিরাবাদ ও কলাউজানসহ উপজেলার বিভিন্ন এলাকায় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনওও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসাইফুল ইসলাম।

তিনি বলেন, “আপনার ভোট আপনি নিজেই-দেখে-শুনেবুঝে যাকে খুশি তাকেই ভোট দেবেন। কোনো ধরণের ভয় পাওয়ার কারণ নেই। নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করবেন।

তিনি আরও বলেন, “কোনো অপশক্তিকে এলাকায় মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সুষ্ঠুঅবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ইউএনও জানাননির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে লোহাগাড়ায় বিপুল সংখ্যক পুলিশসেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। প্রয়োজন অনুযায়ী র‍্যাবও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, “এই নির্বাচনে সবাই সুন্দর পরিবেশেশান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রশাসন আপনাদের পাশে আছে।

সভায় উপস্থিত সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেননির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

উল্লেখ্যত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতাভয়ভীতি বা বিশৃঙ্খলা রোধে লোহাগাড়া উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। নিয়মিত টহলগোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।  

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর ২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর

1

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

2

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

3

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

4

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

5

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

6

পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

7

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

8

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

9

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

10

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

11

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

12

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

13

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

14

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

15

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

16

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

17

রাজারহাটে আলোচিত নৈশ্য প্রহরী তপন হ/ত্যাকাণ্ডের ম্যানেজারসহ

18

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

19

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

20