জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গণতন্ত্রের দুই প্রতীকে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী মাঠে আরও সক্রিয় মহিউদ্দিন

 গাজী মাহমুদ পারভেজ  
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে হাজারো নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহিউদ্দিন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকায় অবস্থিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মহান আল্লাহর দরবারে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর, শহর ও গজারিয়া উপজেলা থেকে তার সমর্থক ও বিএনপির নেতাকর্মীসহ হাজারের অধিক মানুষ নিয়ে একটি বিশাল বহর ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মো. মহিউদ্দিন। দুপুর ১২টার দিকে তারা জিয়া উদ্যানের সমাধিস্থলে পৌঁছান। এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

উল্লেখ্য, মো. মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সাবেক পাঁচবারের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হাইয়ের ছোট ভাই। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি এলাকার জনগণের কাছে একজন পরিচিত মুখ হিসেবে সুপরিচিত।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, আলহাজ্ব মো. মজিবুর রহমান, কাজী আবু সুফিয়ান বিপ্লব, সাইদুর রহমান ফকির, শাহাদাত হোসেন সরকার, মো. জসিমউদ্দিন, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম সফিক, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মতিন, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম জসিম, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মনা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাইজিদ শ্রাবণ, জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

নেতাকর্মীরা জানান, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করেই মো. মহিউদ্দিন মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

1

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

2

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

3

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

4

দিনাজপুর-৫ আসনে এস. এম. জাকারিয়া বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযো

5

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

6

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

7

নবাবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ❝ব্লাড ডোনেশন সোসা

8

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

9

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

10

জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে আটক করেছে পুলিশ

11

মাদারীপুরের-মস্তফাপুরে,৪০ প্রহর ব্যাপি নাম যজ্ঞানুষ্ঠান শুরু

12

সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে বলে যারা প্রশ্ন তুলছেন

13

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সং"ঘর্ষ অন্তত ১৫ জন আ"হ"ত

14

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

15

বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর

16

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

17

কিশোরগঞ্জের অখণ্ডতা রক্ষায় বিক্ষোভ সমাবেশ

18

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

19

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

20