Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের আদেশ

মোঃ আবুসুফিয়ান তালুকদার 
 

সিরাজগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, তার পরিবারের তিন সদস্য এবং এক সহযোগীর নামে থাকা ৮৬টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে মজুত রয়েছে মোট ১৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার ৪৩৯ টাকা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকা মহানগর 

দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। জব্দ করা হিসাবগুলো তানভীর শাকিল জয়, তার স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের একান্ত সচিব মীর মোশাররফ হোসেনের।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক আফরোজা হক খান। আবেদনে উল্লেখ করা হয়, তানভীর শাকিল জয় ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজের এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে খোলা ব্যাংক হিসাবগুলোতে কোটি কোটি টাকার লেনদেন পাওয়া গেছে।
দুদক জানায়, এসব হিসাব থেকে অর্থ সরিয়ে ফেলা বা বেহাত করার আশঙ্কা রয়েছে। তাই অভিযোগ অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলো জব্দ করা প্রয়োজন। অনুসন্ধান কাজে তিন সদস্যের একটি টিম দায়িত্ব পালন করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

1

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

2

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

3

স্বামীর জন্য ভোট চাইতে হাতিয়ায় গ্রামে গ্রামে যাচ্ছেন হান্নান

4

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

5

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

6

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

7

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

8

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

9

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

10

জুইদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজিজ আহমদের বাড়ির সিসি ঢালাই উ

11

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

12

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

13

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছ

14

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

15

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

16

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

17

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

18

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

19

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীর শিক্ষা উদ্যোগ

20