জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারকলিপি

সুমন আহমদ খান 
দ্রুত ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এমসি কলেজ শাখা।
রোববার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খানের কাছে স্মারকলিপিটি জমা দেন সংগঠনের সভাপতি ইসমাইল খান ও সেক্রেটারি অলিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন শিবির সিলেট মহানগর শাখার দাওয়াহ ও মানবসেবা সম্পাদক হিফজুর রহমান মারুফ, ইন্টারমিডিয়েট সেকশনের সভাপতি রুম্মান আহমদ, বিজ্ঞান অনুষদের সভাপতি আবু ছুফিয়ান, কলা অনুষদের সভাপতি মহসিন আল আবিদ, কলেজ ছাত্রাবাস সভাপতি রুহুল ইসলাম, ডিগ্রি শাখা সভাপতি ইকবাল আহমদসহ বিভিন্ন অনুষদের নেতৃবৃন্দ।

এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাইল খান বলেন, “এটি শুধু কিছু দাবি নয় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার শান্তিপূর্ণ আহ্বান।”

দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন, শিক্ষক সংকট নিরসন, অতিরিক্ত বাস সংযোজন, নতুন মসজিদ নির্মাণ, আবাসন সুবিধা বৃদ্ধি, কলেজের দখলকৃত জমি পুনরুদ্ধার, ক্যাম্পাসে নিরাপত্তা ক্যামেরা স্থাপন, মাদক ও অসামাজিক কার্যকলাপ দমন, মেডিকেল ডিসপেনসারি ও জিমনেশিয়াম স্থাপন, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা নামাজের কক্ষ ও কমনরুম, এবং কলেজ ফি যৌক্তিকভাবে হ্রাসের দাবি।

ইসমাইল খান আরও বলেন, আমরা চাই এমসি কলেজ হোক একটি আদর্শ শিক্ষাঙ্গন যেখানে জ্ঞান, ন্যায় ও শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

1

মণিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রো

2

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

3

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

4

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

5

শিবচরে নিষিদ্ধ ঘোষিত আ,লীগ সন্ত্রাসী কার্যক্রমের আশঙ্কায় রা

6

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

7

পাঁচবিবিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

8

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

9

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

10

ইউটিউবে ওয়াজ শুনে ইসলাম গ্রহণ

11

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান ও দায়িত্বভার গ্রহণ

12

শিক্ষা প্রতিষ্ঠানের ভালোবাসায় সিক্ত বিএনপির প্রার্থী সেলিম র

13

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

14

শ্রীমঙ্গলে ফুটবল তারকা শমিত সোমকে বরণ করে নিল শ্রীমঙ্গলবাসী

15

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

16

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

17

নারায়ণপুর গ্রামে লেকাত গাজীর জমি জৌরপূর্বক ভাবে দখল করা হয়

18

ঢাকার ৪ আসনে দলীয় প্রধানদের মর্যাদার লড়াই

19

প্রকাশিত DSDtv এর মিথ্যা সংবাদ ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ.

20