জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা

সাইফুর রহমান  পারভেজ 
রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদ্বীপ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি আজু সিকদার সহ উপজেলার সকল দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা,  রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।

সভায় জানানো হয়, দিবস দুটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা করা হবে।

১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ এরপর উপজেলা পরিষদ চত্বরে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

1

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

2

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিল ভারত

3

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

4

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

5

মায়ের গায়ে ছেলে হাত তোলায় এলাকাবাসী ক্ষিপ্ত

6

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

7

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

8

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

9

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

10

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

11

মানবতার এক অনন্য দৃষ্টান্ত শরিফ স্যার

12

মানব সেবী আজিজুর রহমানের সৌজন্যে সোনাপুরে চ্যারিটি গ্রুপের

13

বগুড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল সহ আওয়ামী লীগ কার্যালয়ে আগ

14

ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট দেওয়ার গ্রেপ্তার করছে পু

15

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন

16

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

17

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

18

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

19

কেশবপুরে টেন্ডার ছাড়াই ভূমি অফিসের গাছ কর্তন

20