জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

বারহাট্টা  (নেত্রকোণা) প্রতিনিধি মুখলেছুর রহমান হীরা। 


নেত্রকোণার বারহাট্টায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অপর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। হাজিরা খাতায় দস্তখত সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে মিছিল করেছে বিদ্যালয়ের ক্ষুদে-শিক্ষার্থীরা।   

অভিযোগে জানা যায়, গত (বৃহস্পতিবার) ৭ আগস্ট সেমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আবু মোসহাব মোহাম্মদ হায়দার খান বিদ্যালয়ের কক্ষে পাঠদানচলাকালে লাঞ্চিত হন। ভোক্তভোগী শিক্ষক বলেন, তার বিদ্যালয়ের অপর শিক্ষক রিক্তা আক্তার গত ৩দিন ধরে অনুপস্থিত রয়েছেন। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কুমারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ করিম তার স্ত্রী রিক্তা আক্তারের চিকিৎসাজনিত একটি ছুটির দরখাস্ত নিয়ে আমার বিদ্যালয়ে আসেন। এই দরখাস্তটি মঞ্জুরের জন্য আমি সুপারিশ করি। এ সময় তিনি স্ত্রীর ওই ৩ দিনের অনুপস্থিতির তারিখগুলোতে হাজিরা নেওয়ার জন্য আমাকে বলেন। এতে অস্বীকার করলে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই আমাকে গালাগালি ও শারিরিকভাবে লাঞ্চিত করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাদের দায়িত্বে আজকে মিছিল করেছে। 

এ ব্যাপারে শিক্ষক রিক্তা আক্তার বলেন, প্রধান শিক্ষক ও আমি একই গ্রামের। তিনি নানা কারণে দীর্ঘদিন আগে থেকেই আমার সাথে বৈরী আচরন করে আসছিলেন, ছুটি চাইলে দিতেন না। আমি অসুস্থ, এ জন্য বিদ্যালয়ে যেতে পারছি না। গত ৭ আগস্ট আমার ছেলেকে ছুটির দরখাস্ত দিয়ে পাঠিয়েছিলাম। আমার স্বামী কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্চিতের অভিযোগ মিথ্যা।

অভিযুক্ত শিক্ষক মাসুদ করিম বলেন, আমি স্ত্রীর দরখাস্ত নিয়ে সেমিয়া প্রাথমিক বিদ্যালয়ে যাই নাই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই।

এলাকার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনিছুর রহমান বলেন, আমরা মিছিল করতে দেখেছি। তবে, আমাদের কাছে কেউ অভিযোগ দেয় নাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

1

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

2

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

3

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

4

ব্রাহ্মণবাড়ীয়ায় তারেক রহমানের আশ্বস্তে বিদ্রুোহী প্রার্থীরা

5

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

6

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

7

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

8

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

9

শান্তিগঞ্জে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

10

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন

11

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

12

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

13

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

14

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

15

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

16

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

17

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

18

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা–পুলিশের অভিযানে অস্ত্রসহ বিএনপি ন

19

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

20