জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

 সুলতান আল এনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝিনাইদহের মহেশপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রশিক্ষণে মহেশপুর উপজেলার ১২০ জন প্রিজাইডিং কর্মকর্তাকে ভোটগ্রহণের দিন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা রক্ষা, ব্যালট ব্যবস্থাপনা ও নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।


শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট নির্মল কান্তি তালুকদার, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা দিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক যোগাযোগ ও সহযোগিতা তরান্বিত করতে আমরা নির্দেশনা দিয়েছি।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রশিক্ষণ কর্মশালায় বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। ২৪ এর গণ-অভ্যুত্থানের আকাঙ্খা মাথায় রেখে সচ্ছতার ভিত্তিতে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একটি মডেল।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

1

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

2

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

3

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

4

মাওলানা জুবায়ের হোসেন' ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন

5

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

6

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

7

ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু

8

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

9

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

10

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

11

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

12

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

13

কালুখালীতে মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম, এলাকায় আতঙ্ক

14

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

15

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

16

‎দাঁড়িপাল্লা মার্কার এমপি পদপ্রার্থী মু.আনোয়ারুল ইসলাম রাজু

17

নির্বাচনী গণসংযোগ করেছেন পটুয়াখালী ৪ আসনের বাংলাদেশ জামায়াত

18

দিনাজপুর জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা

19

সিরাজগঞ্জ-৩: দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সেলিম জাহাঙ্গীরের মন

20