জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

মো. মাহিন খান
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের জমিতে থাকা বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আলগী গ্রামের ফারুখ খলিফার মালিকানাধীন প্রায় ৫৫ শতাংশ জমিতে গত ১ জানুয়ারি বিকেলে বাদাম, আমড়া, কলা, আম, পেঁপে, লটকন, সুপারি, মেহগনি, চাম্বল ও সেরেছসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০০টি গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

অভিযুক্তরা হলেন— একই গ্রামের সালাম খলিফা, তার স্ত্রী কুরছিয়া বেগম, কন্যা সালমা বেগম ও তানিয়া বেগম, এবং নাতি আব্দুর রহমান। অভিযোগে আরও বলা হয়, কবির, জাকির, মহসিন ও তাহসিনের সহযোগিতায় সালাম খলিফা ও তার পরিবারের সদস্যরা ওই জমি জবরদখলের চেষ্টা করছেন।

ভুক্তভোগী সোহেল খলিফা অভিযোগ করে জানান, গাছ কাটার বিষয়ে তিনি প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফোলা জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। অভিযুক্তদের হুমকির কারণে বর্তমানে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলেও জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আব্দুস সালাম খলিফা মুঠোফোনে বলেন,“আমি কিংবা আমার পরিবারের কেউ গাছ কাটেনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন বলেন,“সোহেল নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

1

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

2

মুরাদনগরে উৎসবমুখর পরিবেশে কোরআন শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত

3

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

4

শিবচরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও গাভ

5

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

6

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

7

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

8

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূ

9

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

10

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি হাজার কোট

11

আপিলে বৈধতা ফিরে পেলেন মহিউদ্দিন

12

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

13

শ্রীপুরে তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

14

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চরকাউয়া নয়ানী

15

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

16

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

17

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

18

মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম

19

চরকাউয়া ইউনিয়ান যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ব

20