জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

 মো.মেহেদী হাসান 
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে পাঁচটি সোনার দোকান ও একটি বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার দিনগত রাত(৪ ডিসেম্বর) দু’টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,অষ্টমণিষা বাজারে রতন কর্মকার ,তপন কর্মকার,উত্তম কর্মকর্মকার,ইউসুফ আলী ও আত্তাব আলীর সোনার দোকানে ডাকাতি হয়। এ সময় ত্রিশ ভরি সোনার গহনা ও পাঁচ লক্ষ টাকা লুট হয়। পরে রতন কর্মকারের বাড়িতে ঢুকে দুর্বত্তরা তার স্ত্রী ও ছেলে রঞ্জনকে মারপিট করে অন্তত দশ ভরি সোনার গহনা ও নগদ পনের লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
 রঞ্জন কর্মকার জানান, ৮/৯ জনের একদল দুর্বৃত্ত রাত আনুমানিক দু’টার সময় দোকানের তালা ভেঙ্গে প্রথমে সোনার গহনা লুট করে। পরে বাড়ির ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে
 দশ ভরি সোনার গহনা ও নগদ ১৫ লক্ষ টাকা লুটে নেয়। এ সময় তার মা শরীর থেকে গহনা খুলে  দিতে দেরি করলে তাকে মারপিট করে । রঞ্জন এগিয়ে এলে তাকেও মারপিট করে।  দুর্বৃত্তদের দু’জনের হাতে দুইটা বন্দুক ও ধারালো অস্ত্র দেখা গেছে বলেও তিনি জানান।
জানাযায়, দুর্বৃত্তরা একটি স্পীড বোট যোগে অষ্টমণিষা বাজারে নামে এবং ডাকাতি শেষে আবার ঐ স্পীড বোটেই গুমানী নদীর ভাটির দিকে চলে যায়।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ তিনি ঘটনাস্থলে পৌঁছেন  । তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা জানা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো. রেজিনূর রহমান,সহকারী পুলিশ সুপার চাটমোহর মনজুরুল আলম,ওসি (ডিবি)পাবনা মো. রাশিদুল ইসলাম  ঘটনাস্থলে রয়েছেন।
ফটো ক্যাপশন- ভাঙ্গুড়া(পাবনা): দুর্বৃত্তরা এসব দোকানের তালা ভেঙ্গে সোনার গহন ও টাকা লুট করে।।
 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

1

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযো

2

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

3

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

4

শীতে ঝিনাইগাতীর গারো পাহাড়ে পর্যটকের ঢল, মুখে হাসি পর্যটন ব্

5

ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়ন সংগ্রহ

6

শ্রীমঙ্গলে দেওয়ালের উপর থেকে ২০ কেজি ওজনের অজগর উদ্ধার

7

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

8

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

9

সাপাহারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

10

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

11

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা বিএ

12

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

13

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

14

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

15

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

16

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

17

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

18

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

19

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

20