জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

মোহাম্মদ আলী মাস্টার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে মোঃ হুমায়ুন কবির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার অরুয়াইল বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন সরাইল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর ও অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ টিপু সুলতান। গ্রেফতারের পর তাকে রাতেই থানা হেফাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হুমায়ুন কবির (৩৬) পিতা - বরকত আলী, মাতা মাজেদা বেগম পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের বাসিন্দা। রাজনৈতিক
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের পাকশিমুল ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও সরাইল  উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
উপজেলা বিএনপির কেউ কেউ তাকে বিএনপির কর্মীবলে দাবি করায় এবিষয়ে জানতে চাইলে পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুর রউফ জানান, হুমায়ুন  আমার জানামতে পাকশিমুল  ইউনিয়ন এবং উপজেলা বিএনপির কোন কমিটিতে নাই,  বিগত ১৫/১৭ বছরে তাকে আমাদের সাথে 

পাওয়া যায়নাই। সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সামাদ বলেন, এবিষয়ে আমি জানিনা, আমি তাকে আমাদের কোন সভা,সমাবেশ এবং মিছিলে দেখি

 নাই।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)

 মোঃ মঞ্জুর কাদের ভূঁইয়া তিনি আরও বলেন তার বিরুদ্ধে মামলা রয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

1

চীনের তৈরি জাহাজ যুক্তরাষ্ট্রে ভিড়লে বাড়তি মাশুল

2

মাদারীপুরে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

3

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

4

২৭ বছরের শিক্ষাজীবনের স্বীকৃতি জয়পুরহাটে শ্রেষ্ঠ প্রধান শিক্

5

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

6

পাংশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু, এলাকায় শোকের মাতম

7

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

8

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

9

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

10

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনস

11

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

12

দেশকে অস্থির করে তোলার জন্য কিছু লোক পেছন থেকে কাজ করছে; মির

13

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

14

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

15

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

16

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

17

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

18

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

19

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

20