জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

নুর আমিন রহমান 

লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। ওই অভিযোগ ধামাচাপা দিতেই শনিবার সাংবাদিকদের ডেকে তিনি একটি প্রেস ব্রিফিং করেন—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।
প্রেস ব্রিফিংয়ে ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, অভিযানের অংশ হিসেবে তিনি ফোর্স নিয়ে উপজেলার সিন্দুর্ণা এলাকায় যান। এ সময় পথে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তাজুর বাড়ির সামনে ঊর্ধ্বতন এক কর্মকর্তার সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হলে তিনি সালাম বিনিময় করেন। তিন থেকে চার মিনিট কথা বলেই তিনি থানায় ফিরে আসেন বলে দাবি করেন ওসি।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভিন্ন চিত্র দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ওসির গাড়ি আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তাজুর বাসার ভেতরে প্রবেশ করে এবং তিনি সেখানে উল্লেখযোগ্য সময় অবস্থান করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেন তিনি।জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন তাজুর বাসায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও আমজাদ হোসেন তাজুর পরিবার ও পুলিশের একটি সূত্র দাবি করেছে, সেটি বৈঠক নয়, বরং একটি দাওয়াতের অনুষ্ঠান ছিল।উল্লেখ্য, আমজাদ হোসেন তাজু লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থী ছিলেন। তিনি একাধিক মামলার আসামি এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।অভিযোগ রয়েছে, দাওয়াতের আড়ালে ওই রাতে আমজাদ হোসেন তাজুর বাসায় আওয়ামী লীগের অন্তত ছয়জন নেতা গোপন বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দাওয়াত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিষয়টি জানাজানি হলে লোকজন জড়ো হতে শুরু করে। এ সময় দ্রুত ওই বাসা ত্যাগ করেন ওসি।আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ওই বৈঠকে হাতীবান্ধার বাসিন্দা হলেও জেলার বাইরে কর্মরত প্রশাসনের একাধিক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে আমজাদ হোসেন তাজুর স্ত্রী শাপলা আক্তার বলেন, “এটি কোনো বৈঠক ছিল না। আমাদের বাসায় একটি পারিবারিক দাওয়াতের আয়োজন ছিল। সেই দাওয়াতে ওসি এসেছিলেন।”এদিকে লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন বলেন, “ওই বাসায় দাওয়াত খেতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়েছিলেন। তার সঙ্গে সাক্ষাৎ করতেই ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ সেখানে যান।”ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

1

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

2

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

3

জামালপুরের মাইনপুর বসতবাড়ি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ তুলেছ

4

ঠাকুরগাঁওয়ে নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

5

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

6

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

7

টগরবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে

8

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পর

9

বাংলাদেশি সন্দেহে ভারতে ফের মুসলিম তরুণের ওপর হামলা

10

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

11

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

12

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

13

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

14

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, চৌদ্দগ্

15

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

16

একজন জনবান্ধব নিবার্হী কর্মকর্তার বদলি জনিত বিদায়

17

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

18

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

19

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

20