জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

 সাদ্দাম হোসাইন 


 সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমির প্রযোজনায় মঞ্চ নাটক "পুতুলের বিয়ে " মঞ্চায়িত হয়েছে।

‎ ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকার সময় মাতৃভূমি কালচারাল একাডেমীর অডিটোরিয়ামে এই নাটক প্রদর্শিত হয়।বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনায় সাহানা মনির নির্দেশনায় "পুতুলের বিয়ে"নাটকে  অভিনয় করেন মাতৃভূমি কালচারাল একাডেমির শিশু শিল্পী প্রেয়সী সাহা, ললিতা কর্মকার, তাহমিম হাসান নোভা, দিশা,পূর্ণিমা, দেবনাথ,অনুশ্রী বিশ্বাস ও জুথি। কোরিওগ্রাফীর দায়িত্বে ছিলেন "নাট্যলোক" সিরাজগঞ্জ জেলা সাধারণ সম্পাদক চিন্ময় সূত্রধর রিপন ।এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয় হল, ছোট বেলায় শিশুদের পুতুল খেলাকে কেন্দ্র করে ছোট বেলার স্মৃতিচারণ।যেখানে কোন জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বিভাজন ছিল না,এই বিষয়গুলো অভিনয় ও নাটকের কলা কৌশলের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।
‎ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকর, নির্দেশক, বাঁশরী এর সমন্বয়কারী জনাব গোলাম সারোয়ার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও "নাট্যলোক" সিরাজগঞ্জ জেলা সভাপতি জনপ্রিয় টিভি অভিনেতা জনাব মমিন বাবু, নাবিক নাট্যদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, প্রসূম থিয়েটারের জনাব সুমন, প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব রায়হান নাবী, বেলকুচি সরকারি কলেজের সহকারি অধ্যাপক (অবসরপ্রাপ্ত) সুব্রত পাল, দেবব্রত প্রামাণিক, মুসা হাসেমী,আদম আলী সহ বিভিন্ন নাট্য প্রিয় দর্শক শ্রোতা। নাটক শেষে জনাব গোলাম সারোয়ার বলেন , বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অসাম্প্রদায়িক  কবি। তার অসংখ্য নাটক কবিতা গানে হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণকে বিভাজন করে দেখেন নাই,তার চিন্তা চেতনা ছিল অসাম্প্রদায়িক। তিনি আরো বলেন বেলকুচিতে এত সুন্দর প্রতিভা লুকিয়ে আছে এটা সত্যি অভাবনীয়। মাতৃভূমি কালচারাল একাডেমীর পরিচালক নাজমুল হাসানকে আগামী দিনে জেলা এবং কেন্দ্র পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। নাটকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

1

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

2

নিয়ামতপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বি

3

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

4

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

5

নির্যাতনের শিকার শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

6

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

7

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

8

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

9

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

10

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

11

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

12

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

13

সিরাজগন্জ -১ আসনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সরব প্রতিযোগিতা শ

14

কমলনগরে সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জন

15

মাদারীপুরে জামায়াতের এমপি প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভায

16

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

17

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

18

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

19

বকেয়া গ্যাস বিল নারায়ণগঞ্জ-৪ আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন স্থগ

20