জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

সুমন আহমদ খান 

সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি সরকার গঠন করলে পরিকল্পিত ও আধুনিক সিলেট গড়তে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “সিলেটের ভোটারদের কাছে দলের প্রতিশ্রুতি পৌঁছে দিতে হবে। আধুনিক ও সুপরিকল্পিত সিলেট গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করবো।”

রোববার দিনব্যাপী আম্বরখানা থেকে নগরজুড়ে গণসংযোগ, বৃত্তি পরীক্ষা পরিদর্শন, সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের অনন্তপুর, পাইকারগাঁও, জাঙ্গাইল ও ঘোপাল এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, “সুদূরপ্রসারী মহাপরিকল্পনা হাতে নিয়ে সিলেটের উন্নয়নকে এগিয়ে নিতে চাই। পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য দক্ষ নগর ও আঞ্চলিক পরিকল্পনাবিদদের যুক্ত করা হবে।”

দিনের শেষে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাজলশাহ দিঘিরপাড় এলাকায় সনাতনী সম্প্রদায়ের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিরেশ চন্দ্র দাস এবং পরিচালনা করেন রাজিব কুমার দে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, কৃষ্ণপদ সূত্রধর, বিজয় কৃষ্ণ চন্দ, রিপন চক্রবর্তী, অরুন চন্দ্র পাল, অশোক রায়, বিপ্রদাস ভট্টাচার্যসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া ও আমির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

1

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

2

তারেক রহমানের আগমন উপলক্ষে সোহেল হাওলাদারের এলাহীর কাণ্ড

3

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

4

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

5

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

6

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

7

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

8

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

9

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

10

বেনাপোলে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

11

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

12

ঝালকাঠিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের মধ্যে নতুন বই ও কম্ব

13

কোটালীপাড়ায় রাস্তা পার হতে গিয়ে অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

14

চাঁপাইনবাবগঞ্জ বাল্যবিবাহ রোধ ও শিশু নির্যাতনে জনসচেতনতামূলক

15

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

16

বেগম খালেদা জিয়ার আসনে বিএনপির নেতা মিল্টনের মনোনয়ন উত্তোলন

17

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১৫

18

সংস্কার হলো নির্বাচন পেছানোর বাহানা: জি এম কাদের

19

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

20