Mst: Meherun Nesa
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আটক ২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার স্লোগান দিয়ে ঝটিকা মিছিল হয়েছে। এ সময় বিএনপির কর্মীরা ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার বাইপাস সড়কের সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- ইসমাইল হোসেন মেহরাজ (২৪) ও ইয়ামিন হোসেন (২২)। ইসমাইল হোসেনের বাড়ি শাহরাস্তি উপজেলায়। ইয়ামিন হোসেনের বাড়ি কচুয়া উপজেলায়। তারা এলাকায় আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।

এদিকে আটক দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাতটায় দুটি মাইক্রোবাসে করে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় (মতলব দক্ষিণ) আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উপজেলার বাইপাস সড়কের সেতু এলাকায় ঝটিকা মিছিল বের করেন। ‘নির্বাচন মানি না, মানব না, প্রতিহত করব’–জাতীয় স্লোগান দেন তারা। তাদের সঙ্গে জেলার কচুয়া ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের কিছু কর্মী-সমর্থকও ছিলেন। সেখানে ২০ থেকে ২৫ জন ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ও বিএনপির কর্মীরা তাদের ধাওয়া করেন। তাদের প্রায় সবাই মাইক্রোবাসে উঠে দ্রুত এলাকা ত্যাগ করেন। তবে ইসমাইল হোসেন ও ইয়ামিন হোসেনকে আটক করা হয়। পরে তাদের সেখানকার টহল পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ওসি হাফিজুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনকে বানচাল ও প্রতিহত করার জন্য আটক ব্যক্তিরা ঝটিকা মিছিল বের করেন। তাদের ব্যবহৃত ব্যানার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে হাজির করা হবে।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরোয়ার আলমগীরের সমর্থনে নাগরিক কমিটি গঠিত

1

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহকের ২ লক্ষাধ

2

সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

3

মৌলভীবাজারের নতুন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

4

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

5

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

6

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

7

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

8

সুবর্ণচরে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

9

হাসনাতের আসনে বিএনপি প্রার্থী মুন্সীর মনোনয়ন বাতিল

10

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

11

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

12

কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা-২০২৫ ঈশ্বরগঞ্জে অনুষ্ঠিত

13

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

14

বসুন্দিয়া টিচার্স এ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ৮২৯ শিক্

15

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

16

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অঙ্গরাজ্যের আইন কার্যকর বন্ধে ট্রাম

17

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক

18

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

19

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

20