জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক কারবারিকে ধরলেন এসআই

সঞ্জয় দেবনাথ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের এএসআই শরাফত তার এক সহকারী পুলিশ সদস্যকে নিয়ে অভিনব কায়দায় অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্ট ভুক্ত পলাতক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
এ ঘটনায় শ্রীমঙ্গলে সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। 

ঘটনার সূত্রে জানা যায়,  ৮ নভেম্বর রোজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে স্বপন মিয়া (৩৪) পিতা মৃত আরজু মিয়াকে দীর্ঘদিন পরে গ্রেফতার করতে সক্ষম হয়। সে প্রতিনিয়ত সীমান্তের বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত বলে জানা যায়। 

যেভাবে গ্রেপ্তার হলেন পলাতক স্বপন মিয়া- এব্যাপারে এএসআই মো.শরাফত আলী আমার সিলেটকে জানান, আমরা দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। সে অত্যন্ত চতুর, পুলিশের আভাস পেলেই সে পালিয়ে যায়।
এছাড়া তার বেশ কয়েকজন সোর্স রয়েছে, যারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করে, ফলে আমরা একটি ব্যাতিক্রম পদ্ধতি অনুসরণ করি।

অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় আমি বোরখা পরি এবং আমার সাথে সঙ্গীয় ফোর্স মোঃ রোকন উদ্দিনকে পাঞ্জাবি টুপি পরিয়ে স্বামী বানিয়ে আমরা একটি মোটরসাইকেল যোগে তার বাড়িতে প্রবেশ করি, ঘরে প্রবেশ করে দেখি সে ঘরের বিছানায় শুয়ে আছে।আমাদের পরিচয় জানার আগেই আমরা তাকে গ্রেফতার করি। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছে। অফিসার ইনচার্জ  স্যারের নির্দেশ মোতাবেক আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম  বলেন, বিষয়টি আমি জানি, এজন্য আমার অফিসারদের প্রতি ধন্যবাদ জানাই, ওয়ারেন্ট ভুক্ত অপরাধীদেরকে ধরা তাদের দায়িত্ব, আশা করি অপরাধীরা যতই ছলনা করুক অপরাধীদেরকে আমরা আমাদের কৌশলে নির্মূল করতে সক্ষম হব। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

1

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

2

অবশেষে আলীকদমেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

3

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

4

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

5

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

6

বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈকত ভোটের মাঠে থাকায় ধানের শীষের

7

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

8

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

9

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

10

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

11

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

12

আগাম তরমুজ চাষে ভাগ্য বদলের প্রত্যাশা

13

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

14

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

15

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

16

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

17

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবদল নেতা নিহত

18

বগুড়ার গাবতলীতে তারেক রহমানের জন্মদিনে দোয়া ও মোনাজাত

19

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

20